ফাইল ছবি, আপন দেশ
রাজধানীর মুগদা মান্ডা এলাকার একটি বাড়ির বেজমেন্ট থেকে পলিথিনে মোড়ানো এক ব্যক্তির ৭ টুকরো খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে পাওয়া যায়নি তার মাথা।
রোববার (১৭ মে) দুপুর দেড়টার দিকে মুগদা থানা পুলিশ খণ্ডিত লাশটি উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
মুগদা থানার পরিদর্শক (তদন্ত) মো. জালাল উদ্দিন জানান, খবর পেয়ে মান্ডা প্রথম গলি আব্দুল করিম রোডের ২৬০/১ নম্বর শাহনাজ ভিলার বেজমেন্ট থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশটি ৭টি টুকরো করা।
আরও পড়ুন<<>>ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের আশঙ্কা
তবে তার মাথা পাওয়া যায়নি। লাশটি পচাগলা অবস্থায় রয়েছে।
তিনি জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ৬ দিন আগে ওই ব্যক্তিকে অন্য কোথাও হত্যার পর টুকরো টুকরো করে পলিথিনে ভরে এরপর ওই বাড়ির বেজেমেন্টে ফেলে রেখে গেছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ যাচাই বাছাই চলছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































