Apan Desh | আপন দেশ

ঝিনাইদহে স্ত্রী কুপিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

ঝিনাইদহ প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৪:২৪, ২৪ মে ২০২৬

আপডেট: ১৪:৩১, ২৪ মে ২০২৬

ঝিনাইদহে স্ত্রী কুপিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

ছবি : আপন দেশ

ঝিনাইদহে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত স্বামী। 

রোববার (২৪ মে) ভোরে সদর উপজেলার গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, গোয়ালপাড়া গ্রামের শিমুল মিয়ার সঙ্গে স্ত্রী সাগরিকা আক্তার বুলবুলির বেশ কয়েকদিন যাবত দাম্পত্য কলহ চলছিল। শনিবার (২৩ মে) রাতে স্বামী শিমুল মিয়া স্ত্রী বুলবুলিকে কুপিয়ে গুরুতর যখম করে। সেখান থেকে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থা রোববার ভোরে মারা যা বুলবুলি। 

আরও পড়ুন : ডিজিটাল যুগে তথ্যপ্রবাহ নিয়ন্ত্রণের বাইরে : তথ্যমন্ত্রী

এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত স্বামী শিমুল হোসেন। হত্যাকারী শিমুল হোসেনকে গ্রেপ্তার করে শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা। আর পুলিশ বলছে অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়