ছবি : আপন দেশ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। চট্টগ্রামের সীতাকুণ্ডে এ ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর কয়েকদিন আগে উপজেলার মুরাদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড গোলাবাড়িয়া এলাকায় তাকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা।
নিহত মনসুর ওই এলাকার খলিল ভূইয়া বাড়ির মৃত সালামত উল্লাহ ওরফে জুনুর ছেলে। সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন <<>> ‘প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে কর্মসূচি নেয়া হয়েছে’
মো. মহিনুল ইসলাম বলেন, কয়েকদিন আগে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। ওই সময় মনসুরকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। এজাহারনামীয় আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































