Apan Desh | আপন দেশ

রাজধানীতে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে আহত

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০৯:৪৭, ২৭ জুন ২০২৬

আপডেট: ০৯:৫২, ২৭ জুন ২০২৬

রাজধানীতে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে আহত

ছবি : আপন দেশ

রাজধানীর বনানীতে ছুরিকাঘাতে একই পরিবারের এক নারীসহ তিনজন আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে।

আহতরা হলেন, সুমন মিয়া (৪৫), তার স্ত্রী সোনিয়া (৩৮) ও সোনিয়ার ভাই রাসেল (৪০)।

শনিবার (২৭ জুন) ভোর সাড়ে ৪টার দিকে মহাখালী ওয়্যারলেস শিশু মেলা স্কুলের সামনে পাওনা টাকা চাওয়ার একপর্যায়ে কথা-কাটাকাটি হয়। এরপর আরিফসহ ৮-১০ জন মিলে তাদের মারধর করে ছুরিকাঘাতের পর আহত করে পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল, সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

আহত সুমন তার পরিবার নিয়ে মহাখালী টিঅ্যান্ডটি কলোনিতে থাকেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. জানে আলম। তিনি বলেন, ‘আহতরা ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।’
 
প্রাথমিকভাবে জানা গেছে, তাদের মধ্যে টাকা-পয়সা দেনা-পাওনা নিয়ে বিরোধ ছিল।

এ ছাড়া অন্য কোনো কারণ রয়েছে কি না, তা তদন্তের পর জানা যাবে। হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement