Apan Desh | আপন দেশ

যুব আন্দোলন নেতা হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:৪৭, ২১ আগস্ট ২০২৬

যুব আন্দোলন নেতা হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ

ছবি: আপন দেশ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা মুজাহিদুল ইসলাম ওরফে বুলবুলকে (৪৫) কুপিয়ে হত্যা করা হয়। এর প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ।

শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এ বিক্ষোভ সমাবেশ হয়।

সমাবেশ থেকে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানানো হয়েছে। অন্যথায় দেশব্যাপী কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতারা।

বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে বক্তারা বলেন, নিজের নিরাপত্তার শঙ্কার কথা জানিয়ে বুলবুল আগেই পুলিশকে অবহিত করেছিলেন। চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলাও হয়েছিল। কিন্তু প্রশাসন যথাযথ পদক্ষেপ না নেয়ায় তাকে প্রাণ দিতে হলো।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, আমরা নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী। দেশে কোনো সংকটময় পরিস্থিতি চাই না। তবে প্রশাসনকে দেখাতে হবে যে তারা এ হত্যার বিচার নিশ্চিত করছে। শুধু লোকদেখানো গ্রেফতার করলে হবে না। দায়ীদের গ্রেপতার করে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন <<>> রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেয়ার কারণ জানালেন রুমিন ফারহানা

এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত সাড়ে নয়টার দিকে নারায়ণগঞ্জের বন্দরের সালেহনগর এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন মুজাহিদুল ইসলাম বুলবুল। তিনি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশর বন্দর থানা শাখার আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন।

পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা একটি মামলার বাদীও ছিলেন তিনি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়