Apan Desh | আপন দেশ

লক্ষ্মীপুরের ঘটনায় হামলাকারী নিহত

লক্ষীপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:১৬, ২৫ জুন ২০২৬

লক্ষ্মীপুরের ঘটনায় হামলাকারী নিহত

ছবি: আপন দেশ

লক্ষ্মীপুরের রায়পুরে তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গণপিটুনিতে প্রাণ গেছে হামলাকারীর।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে রায়পুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোডাউন রোড এলাকার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ভাড়াটিয়া শাহিনুর বেগম (৩৮) ও তার তিন মেয়ে সায়মা আক্তার (২১), ইকরা আক্তার (১৭) ও শিফা আক্তার (৯)।

গণপিটুনিতে নিহত যুবকের নাম অন্তর মজুমদার। তার বাবার নাম কার্তিক মজুমদার। তার বাড়ি নোয়াখালীর সুবর্ণচরে। তিনি ভ্রাম্যমাণ ফল বিক্রেতা ছিলেন।

বিকেল পৌনে ৫টায় পাঁচজন নিহতের বিষয়টি নিশ্চিত করেন রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মামুনুর রশিদ পলাশ। 

আরও পড়ুন<<>>বাসায় ঢুকে দুই মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা

নিহত বাকি চারজনের বাড়ি কুমিল্লায়। তারা কয়েক বছর ধরে লক্ষ্মীপুরের রায়পুরে ভাড়া থাকতেন। নিহত সায়মা ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইকরা রায়পুর কাজী ফারুকী কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘ কয়েক বছর ধরে শাহিনুর তার সন্তানদের নিয়ে রায়পুরে ভাড়া বাসায় থাকতেন। কয়েক বছর আগে তার স্বামী মো. কামাল বিদ্যুৎস্পৃষ্টে মারা যান। এরপর থেকে তিন মেয়ে ও এক ছেলেকে নিয়ে শাহিনুর ওই বাসায় বসবাস করে আসছিলেন। সকালে তিন মেয়েসহ তাকে কুপিয়ে হত্যা করেন অন্তর মজুমদার। এ ঘটনায় স্থানীয়রা ওই যুবককে গণপিটুনি দেন। পরে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

এএসপি (রায়পুর সার্কেল) মো. আব্দুর রাশেদ বলেন, একই পরিবারের ৩ জন নিহত হয়েছে। তাদের মরদেহ হাসপাতালে রয়েছে। গুরুতর আহত একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া অভিযুক্ত যুবককে গণপিটুনি দিয়েছে জনতা। তাকে সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হলে সে পথেই মারা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে উত্তেজিতরা ইটপাটকেল ছুড়লে ৭ জন সদস্য আহত হয়।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়