জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়নের সাঁতার গুচ্ছগ্রামের ধানক্ষেতে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত নারীর নাম আশুরা (৩৫) বলে জানিয়েছে স্থানীয়রা।
শুক্রবার (১০ এপ্রিল) রাতে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠায়।
জানা যায়, নিহত আশুরা একই গ্রামের বাসিন্দা মো. মোফাজ্জল ওরফে মফের ছেলে বাবলুর তালাকপ্রাপ্ত স্ত্রী।
আরও পড়ুন<<>>নোয়াখালীতে আগুনে পুড়ে ছাই ৭ দোকান
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন বাবলু আশুরাকে নিয়ে দিনভর ঘোরাঘুরি করেন। পরে সন্ধ্যায় বাড়ির পাশের ধানক্ষেতে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহে মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
ঘটনার পর থেকেই বাবলু পলাতক ছিলো। শনিবার (১১ এপ্রিল) তাকে গ্রেফতার করেছে পুলিশ।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































