Apan Desh | আপন দেশ

টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইল প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:৪৪, ২০ সেপ্টেম্বর ২০২৬

টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

ছবি : সংগৃহীত

টাঙ্গাইল সদর উপজেলার ছুরমান রেজা নামে এক সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ছুরমান রেজা সদর উপজেলার ভাটচান্দা গ্রামের হানিফ রেজার ছেলে। তিনি গালা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনাসেতু মহাসড়কে দরুণ এলাকার পরিত্যক্ত একটি ফিলিং স্টেশনে তাকে হত্যা করা হয়। 

আরও পড়ুন<<>>হাজিরা দিতে অস্ত্র হাতে আদালতে, আটক ১১

এ বিষয়ে ছুরমান রেজার ভাই হালিম রেজা জানান, তিনি ব্যবসার পাশাপাশি একবার ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলেন। কি থেকে কি হলো কিছুই বুঝতে পারছি না। তিনি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দুর্বৃত্তদের সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।  

টাঙ্গাইল সদর সার্কেলের এএসপি এইচএম মাহবুব রেজওয়ান সিদ্দিকী জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে মূল রহস্য জানানো যাবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়