Apan Desh | আপন দেশ

বাগেরহাটে শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

বাগেরহাট প্রতিনিধি, আপন দেশ 

প্রকাশিত: ১৬:০৬, ২৯ জুন ২০২৬

বাগেরহাটে শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

ফাইল ছবি, আপন দেশ

বাগেরহাটে পারিবারিক কলহের জেরে রাজিয়া বেগম (৩৭) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর অভিযুক্ত তার স্বামী বেল্লাল সরদারকে (৪৭) আটক করেছে বাগেরহাট মডেল থানা পুলিশ। 

রোববার (২৮ জুন) সন্ধ্যার আগে শহরের নাগেরবাজার এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

আটক বেল্লাল সরদার ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার দোকোনা বটতলা এলাকার মৃত তোতা সরদারের ছেলে। নিহত রাজিয়া বেগম বাগেরহাট সদর উপজেলার রাধাবল্লভ গ্রামের আনিস মাঝির মেয়ে। বেল্লাল পেশায় দিনমজুর। তিনি দীর্ঘদিন ধরে স্ত্রী ও একমাত্র মেয়েকে নিয়ে নাগেরবাজার এলাকার মমিন উদ্দীনের বাড়িতে ভাড়া থাকতেন। 

আরও পড়ুন<<>>বাবার হত্যাকারি ঘাতক ছেলে গ্রেফতার 

স্থানীয়দের ভাষ্য, রোববার বিকেলে বেল্লাল সরদার তার মেয়েকে মায়ের অসুস্থতার কথা বলে কোচিং সেন্টার থেকে বাসায় নিয়ে আসেন। বাসায় ফিরে মেয়েটি তার মাকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করে। পরে বাড়ির মালিক বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনার পর অভিযান চালিয়ে শহরের কেবি বাজার এলাকা থেকে অভিযুক্ত বেল্লাল সরদারকে আটক করে পুলিশ।

বাগেরহাট মডেল থানার ওসি মো. সামসুল আরেফিন বলেন, ঘটনাস্থল থেকে রাজিয়া বেগমের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ওসি আরও বলেন, প্রাথমিক তদন্তে পারিবারিক কলহের জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement