Apan Desh | আপন দেশ

অগ্নিকাণ্ড

স্পেনে অগ্নিকাণ্ডে প্রাণ গেল কালীগঞ্জের আলিফের

স্পেনে অগ্নিকাণ্ডে প্রাণ গেল কালীগঞ্জের আলিফের

স্পেনের রাজধানী মাদ্রিদে অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন বাংলাদেশি প্রবাসী ইউসুফ হাসান আলিফ (২৭)। রোববার (৩০ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৭ টা ৩৭ মিনিটে মাদ্রিদের আরগানসোয়েলা জেলার মেট্রো পালোস দে লা ফ্রন্তেরা এলাকার কাইয়ে ক্যানারিয়াস সড়কের একটি বাইসাইকেল গ্যারেজে এ অগ্নিকাণ্ড ঘটে। নিহত হওয়ার বিষয়টি গণমাধ্যমেকে নিশ্চিত করেছেন নিহত ইউসুফের মামাতো ভাই বার্সেলোনা প্রবাসী শফিকুল ইসলাম রাসেল। নিহত আলিফ গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার উত্তরগাঁও এলাকার আব্দুল মোতালিব ও রহিমা খাতুন দম্পতির ছেলে। পেশায় তিনি একজন ফুড ডেলিভারি রাইডার ছিলেন।

০৫:৫৪ পিএম, ৩১ আগস্ট ২০২৬ সোমবার

দেশে এলো ৬ বাংলাদেশির মরদেহ, হোটেল মালিক আটক

দেশে এলো ৬ বাংলাদেশির মরদেহ, হোটেল মালিক আটক

বুধবার (১৯ আগস্ট) কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশি নাগরিকের মধ্যে ছয়জনের মরদেহ শনিবার (২২ আগস্ট) দেশে এসে পৌঁছেছে। নিহত সপ্তম ব্যক্তির মরদেহ পরিবারের ইচ্ছানুযায়ী কলকাতাতেই সৎকার করা হয়েছে। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তবে এ ঘটনার পর কলকাতার মির্জা গালিব স্ট্রিটের হোটেল শিখা-ইনের মালিক বীরেশ্বর মিত্রকে শনিবার গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাতে ওই হোটেলে অগ্নিকাণ্ডের পর ঝাড়খন্ডের ধানবাদে পালিয়ে গিয়েছিলেন তিনি।

১০:০৯ পিএম, ২২ আগস্ট ২০২৬ শনিবার

দিল্লির হোটেলে অগুন: নিহতদের মধ্যে রয়েছে বাংলাদেশি

দিল্লির হোটেলে অগুন: নিহতদের মধ্যে রয়েছে বাংলাদেশি

ভারতের রাজধানী নয়াদিল্লির মালব্য নগর এলাকার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ অগ্নিকাণ্ডে ২১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত ১৮ জন বিদেশি নাগরিক যার অধিকাংশই বাংলাদেশ, লাইবেরিয়া, নাইজেরিয়া ও মোজাম্বিকের নাগরিক বলে জানা গেছে। এছাড়া প্রায় ৩৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বুধবার (০৩ জুন) স্থানীয় সময় সকাল প্রায় ৮টা ৫০ মিনিটে পাঁচতলা ভবনের বেজমেন্টে অবস্থিত ফ্লারিশ স্টে হোটেলের রেস্তোরাঁয় আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। পরে আগুন পাশের আরেকটি হোটেল মিকাসা ইন-এও ছড়িয়ে পড়ে।

০৮:৩৫ পিএম, ৩ জুন ২০২৬ বুধবার

রাজধানীর ফোম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর ফোম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর কদমতলী এলাকায় একটি ফোমের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিট। শুক্রবার (০৮ মে) সন্ধ্যায় কদমতলীর সাদ্দাম মার্কেট এলাকায় অবস্থিত ওই কারখানায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, সন্ধ্যা ৭টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। এরপর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। বর্তমানে পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।

০৭:২৮ পিএম, ৮ মে ২০২৬ শুক্রবার

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩

ইন্দোনেশিয়ার হালমাহেরা দ্বীপে মাউন্ট ডুকোনো আগ্নেয়গিরির ভয়াবহ অগ্ন্যুৎপাত হচ্ছে। এ ঘটনায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। এছাড়া ঘটনার পর থেকে ২০ জন পর্বতারোহী নিখোঁজ রয়েছেন। শুক্রবার (০৮ মে) এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইন্দোনেশিয়ার সেন্টার ফর ভলকানোলজি অ্যান্ড জিওলজিক্যাল হ্যাজার্ড মিটিগেশন এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সকাল ৭টা ৪১ মিনিটে আগ্নেয়গিরিটি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়। অগ্ন্যুৎপাতের সময় প্রায় ১০ কিলোমিটার উচ্চতায় ছাইয়ের বিশাল স্তম্ভ আকাশে ছড়িয়ে পড়ে। পাশাপাশি চারদিকে প্রবল গর্জনের শব্দ শোনা যায়।

০৩:৫৫ পিএম, ৮ মে ২০২৬ শুক্রবার

বাংলাবাজারে বইয়ের দোকানে আগুন

বাংলাবাজারে বইয়ের দোকানে আগুন

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এক বক্তব্যে সংসদে উত্তেজনা সৃষ্টি হয়। তিনি বলেন, মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াতে ইসলামী করতে পারে না। এ বক্তব্যের কারণে সংসদে বিরোধীদলীয় সদস্যরা হট্টগোল শুরু করেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবে তিনি এসব কথা বলেন। ফজলুর রহমান বলেন, মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াত করতে পারে না। শহীদ পরিবারের কেউ জামায়াত করতে পারে না। যদি কেউ করে থাকে তাহলে তিনি দ্বিগুণ অপরাধ করছেন। মুক্তিযুদ্ধের সঙ্গে যখন এক মাসের গণঅভ্যুত্থানকে তুলনা করা হয়, তখন মুক্তিযুদ্ধকে ছোট করা হয়। আমি মনে মনে ভাবি, হয়তোবা আমি মরে গেলেই ভালো হতো। 

০৫:৩২ পিএম, ২৮ এপ্রিল ২০২৬ মঙ্গলবার

নিহতদের পরিবারের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

নিহতদের পরিবারের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

কেরাণীগঞ্জের কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ও আহতদের পরিবারের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমাান নিয়েছেন। তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (০৪ এপ্রিল) ফায়ার সার্ভিস জানিয়েছে, কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধারের পর ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এসময় তিনি এসব কথা বলেন।

০৮:১২ পিএম, ৪ এপ্রিল ২০২৬ শনিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement