Apan Desh | আপন দেশ

জাতিসংঘের জলবায়ু সম্মেলন ভেন্যুতে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৩০, ২১ নভেম্বর ২০২৫

আপডেট: ১১:০০, ২১ নভেম্বর ২০২৫

জাতিসংঘের জলবায়ু সম্মেলন ভেন্যুতে আগুন

ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলের বেলেমে জাতিসংঘের কপ-৩০ জলবায়ু শীর্ষ সম্মেলনের একটি প্যাভিলিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে জনাকীর্ণ প্যাভিলিয়নের ভেতর আগুন ছড়িয়ে পড়তেই কয়েক হাজার প্রতিনিধিকে দ্রুত বেরিয়ে যেতে দেখা যায়।

আমাজনের ধারে বেলেম শহরে বিশাল তাঁবুতে অনুষ্ঠিত এ সম্মেলনে হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। সম্মেলনের ভেতরে এবং বাইরে ধোঁয়া উড়তে শুরু করলে অগ্নিনির্বাপক কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।

জানা যায়, কপ-৩০ জলবায়ু শীর্ষ সম্মেলনে আলোচনার শেষ ধাপ চলছিল ঠিক তখন। হঠাৎ ধোঁয়া আর উত্তাপ টের পেয়ে ভেন্যু জুড়ে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। নিরাপত্তাকর্মীরা দিক-নির্দেশনা দিতে দৌড়াচ্ছিলেন, আর দমকলকর্মীরা ভেতরের শামিয়ানা ঘেরা অংশে ঢুকে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিলেন। কারও কারও মুখে শোনা যায়, ‘সালিডা! সালিডা! গেট আউট!’

আরও পড়ুন<<>>যুদ্ধবিরতি ভেঙে ফের গাজায় ইসরায়েলের হামলা, নিহত ২৮

আগুনের সূত্রপাত হয় দেশগুলোর প্যাভিলিয়ন জোনে। যেখানে সাধারণত প্রদর্শনী, আলোচনা আর প্রতিনিধিদের জন্য নানা আয়োজন চলে। ঠিক কোথা থেকে আগুন শুরু হয়েছে তা এখনও নিশ্চিত করা যায়নি। 

কপ সভাপতির দফতরের একটি সূত্র জানায়, স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে কোনও আহতের খবর পাওয়া যায়নি। তবে কর্মকর্তারা বলেছেন পরিস্থিতি পর্যবেক্ষণে আছে। অ্যামাজন অঞ্চলের পুরোনো একটি বিমানবন্দরের জায়গায় নির্মিত বিশাল তাঁবু–ভিত্তিক এই ভেন্যুতে দিনের বেশির ভাগ সময়ই হাজার হাজার মানুষ চলাচল করেন।

হঠাৎ এ অগ্নিকাণ্ডে সম্মেলনের আলোচনা তালিকাও ব্যাহত হয়। প্রতিনিধি ও আয়োজকেরা বলছেন, পরিস্থিতি স্থিতিশীল হলে পুরো কার্যক্রম আবার শুরু করা হবে।

দুই সপ্তাহব্যাপী এ বৈশ্বিক জলবায়ু সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজারও মানুষ অংশ নিচ্ছেন। আনুষ্ঠানিকভাবে শেষ দিন শুক্রবার (২১ নভেম্বর)। তবে আগে যেমন হয়েছে, শেষ মুহূর্তে সমঝোতা তৈরির প্রয়োজন হলে সময় বাড়ানো হতে পারে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ