ছবি: আপন দেশ
বাগেরহাট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিমের পরিত্যক্ত পত্রিকা অফিসের সামনে আগুন দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে বাগেরহাট শহরের এলাকা স্টেডিয়াম সংলগ্ন।
রোববার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে আগুন লাগে। অফিসটি অধুনালুপ্ত দৈনিক দক্ষিণ কণ্ঠ–এর। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। সিভিল ডিফেন্সের সদস্যরাও যোগ দেন। আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ততক্ষণে একটি স্পিডবোট পুড়ে যায়। পুড়ে যায় বেশ কিছু গাছপালা। সামনে থাকা দুটি সেমিপাকা ঘর ক্ষতিগ্রস্ত হয়নি। বড় দুটি টিনশেড ঘর অল্পের জন্য রক্ষা পায়। সম্প্রতি ওই ভবনের সামনে একটি সাইনবোর্ড দেয়া হয়। সেখানে মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের কথা লেখা ছিল। প্রার্থী এম এ এইচ সেলিম এটি স্থাপন করেন।
এম এ এইচ সেলিমের বড় ছেলে মেহেদী হাসান প্রিন্স বলেন, বাগেরহাটবাসীর জন্য মেডিকেল কলেজ হাসপাতাল করার স্বপ্ন ছিল। আগের সরকারের আমলে তা বাস্তবায়ন করা যায়নি। জমিও নির্ধারণ করা ছিল। সোমবার (০২ ফেব্রুয়ারি) থেকে প্রচারণায় বাধা দে য়া হচ্ছে। কর্মীদেরও হুমকি দিচ্ছে। হামলা ও ভাঙচুর হয়েছে। তার দাবি, জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে পরিকল্পিতভাবে আগুন দেয়া হয়েছে। এতে নির্বাচনী পরিবেশ ঘোলাটে হচ্ছে।
আরও পড়ুন <<>> রাজবাড়ী কারাগার থেকে ভোট দিলেন ৭০ বন্দি
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ বলেন, দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি। বাগেরহাট মডেল থানার ওসি মাসুম খান বলেন, আগুনের ঘটনায় ছায়া তদন্ত শুরু হয়েছে। কীভাবে আগুন লেগেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































