Apan Desh | আপন দেশ

দাঁড়িয়ে থাকা ট্রাকে অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:১২, ১৮ নভেম্বর ২০২৫

দাঁড়িয়ে থাকা ট্রাকে অগ্নিসংযোগ

রাজধানীর রামপুরার ত্রিমোহিনী এলাকায় সড়কের পাশে পার্কিংয়ে রাখা একটি ট্রাকে অগ্নিসংযোগ করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোরের দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সড়কের পাশে একটি এলপি গ্যাসের গুদামের পাশে ট্রাকটি দাঁড় করিয়ে রাখা ছিল। হঠাৎ দুর্বৃত্তরা ট্রাকটির সামনের অংশে আগুন ধরিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে রামপুরা থানা পুলিশ।

কে বা কারা ট্রাকটিতে আগুন দিয়েছে তা জানাতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনীটি। আগুন লাগার পর কিছু সময়ের জন্য সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ ছিল। আগুন নেভানোর পর যার চলাচল স্বাভাবিক হয়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ