Apan Desh | আপন দেশ

আগুনে পুড়ে মা-মেয়ের মৃত্যু

নাটোর প্রতিনিধি

প্রকাশিত: ১২:০৬, ৯ ফেব্রুয়ারি ২০২৬

আগুনে পুড়ে মা-মেয়ের মৃত্যু

ছবি : আপন দেশ

নাটোর জেলার গুরুদাসপুরে বসতবাড়িতে অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন মা ও মেয়ে। এ সময় দগ্ধ আরেক জনকে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া অগ্নিকাণ্ডে মুদি দোকানসহ ৫টি ঘর, আসবাবপত্র এবং ১২টি ছাগল দগ্ধ হয়ে মারা গেছে।

সোমবার (০৯ ফেব্রুয়ারি) সকালে গুরুদাসপুর থানার ওসি শফিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার (০৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া বিন্নাবাড়ী এলাকায় স্থানীয় মোন্তার হোসেনের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আরও পড়ুন<<>>দাঁড়িপাল্লায় ভোট না দিলে গুনাহ হবে: জামায়াত প্রার্থী

খবর পেয়ে গুরুদাসপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। এতে আগুনে পুড়ে ছেলের বউ আতিয়া এবং নাতনি রওজার মৃত্যু হয়। গুরুতর দগ্ধ হন মোন্তার স্ত্রী মর্জিনা বেগম। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ
Advertisement

জনপ্রিয়