রাজধানীর মহাখালীতে একটি আবাসিক ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহাখালীর আমতলী এলাকায় ৭ তলা ভবনে অগ্নিকাণ্ড ঘটে। তবে আগুন কী কারণে লেগেছে তা এখনো জানা যায়নি।
আরও পড়ুন <<>> সেনাবাহিনীর যৌথ অভিযানে গ্রেফতার ৫০৪
এছাড়া এখন পর্যন্ত হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, আরও দুইটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































