Apan Desh | আপন দেশ

কৃষক

স্মার্ট কার্ডধারী কৃষকদের ঋণে অগ্রাধিকার দেয়ার নির্দেশ

স্মার্ট কার্ডধারী কৃষকদের ঋণে অগ্রাধিকার দেয়ার নির্দেশ

কৃষক স্মার্ট কার্ডধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষকদের ঋণ প্রদানে অগ্রাধিকার দিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে সাম্প্রতিক গ্রীষ্মকালীন অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত ঋণ সহায়তা দেয়ারও নির্দেশনা দেয়া হয়েছে। মঙ্গলবার (০২ জুন) এ বিষয়ে একটি সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি বিভাগ। সার্কুলারে বলা হয়েছে, ১০, ৫০ ও ১০০ টাকার হিসাবধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষক, নিম্নআয়ের পেশাজীবী, বিদ্যালয় ব্যাংকিং হিসাবধারী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য গঠিত পুনঃঅর্থায়ন কর্মসূচির আওতায় কৃষক স্মার্ট কার্ডধারীদের বিশেষ গুরুত্ব দিতে হবে।

০৮:২৭ পিএম, ২ জুন ২০২৬ মঙ্গলবার

নড়াইলে ধান সংগ্রহে ৮১২ জন কৃষক নির্বাচিত

নড়াইলে ধান সংগ্রহে ৮১২ জন কৃষক নির্বাচিত

নড়াইল সদর উপজেলায় অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ-২০২৬ উপলক্ষে উন্মুক্ত লটারির মাধ্যমে ৮১২ জন কৃষক নির্বাচন করা হয়েছে। স্বচ্ছতা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সম্মেলনকক্ষে এ লটারি অনুষ্ঠিত হয়। উপজেলা খাদ্য বিভাগ জানায়, চলতি মৌসুমে নড়াইল সদর উপজেলায় ২ হাজার ৪৩০ মেট্রিক টন বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকার নির্ধারিত ৩৬ টাকা কেজি দরে নির্বাচিত কৃষকদের কাছ থেকে জনপ্রতি সর্বোচ্চ ৩ মেট্রিক টন করে ধান সংগ্রহ করা হবে।

০৮:৫৯ পিএম, ২১ মে ২০২৬ বৃহস্পতিবার

বোদায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

বোদায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

পঞ্চগড়ের বোদা উপজেলায় প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস’ ২০২৬ অনুষ্ঠিত হয়। বুধবার (২০ মে) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বোদা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর এ সেমিনারের আয়োজন করে। পার্টনার প্রকল্পের লক্ষ্য কৃষি ও গ্রামীণ রূপান্তরের মাধ্যমে পুষ্টি নিরাপত্তা এবং জলবায়ু সহনশীলতা নিশ্চিত করা। এ প্রকল্পে কারিগরি ও আর্থিক সহায়তা প্রদান করে বিশ্বব্যাংক, ইউএনডিপি এবং আইএফএডি (ইফাদ)।

০৮:২৯ পিএম, ২০ মে ২০২৬ বুধবার

পাচারের টাকা ফিরিয়ে এনে জনগণকে দেয়া হবে: প্রধানমন্ত্রী

পাচারের টাকা ফিরিয়ে এনে জনগণকে দেয়া হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে এনে ফ্যামিলি ও কৃষক কার্ডের মাধ্যমে জনগণের কাছে ফিরিয়ে দেয়া হবে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীতে ৯১১ জন সুবিধাভোগীর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে বক্তব্যকালে এমনটা জানান তিনি। তারেক রহমান বলেন, বিগত স্বৈরাচারের সময় যে দুর্নীতি হয়েছে তার মাধ্যমে দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। আমরা এ দুর্নীতিকে রোধ করতে চাই। এটা জনগণের টাকা, জনগণের অর্থ পাচার হয়েছে। সে টাকা দিয়ে আমরা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড করব, ইনশাআল্লাহ।

০৫:২৮ পিএম, ২০ এপ্রিল ২০২৬ সোমবার

ধান কাটতে গিয়ে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু

ধান কাটতে গিয়ে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু

সুনামগঞ্জের তিন উপজেলায় হাওরে ধান কাটার সময় বজ্রপাতে পাঁচ কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। তাহিরপুর, জামালগঞ্জ ও ধর্মপাশা উপজেলার পাগনার হাওর, মাটিয়ান হাওর ও টগার হাওরে বজ্রপাত হয়। নিহতরা হলেন ধর্মপাশার হাবিবুর রহমান, জামালগঞ্জের নাজমুল হোসেন ও নুরুজ্জামান এবং তাহিরপুরের আবুল কালাম। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে হঠাৎ আকাশ কালো হয়ে ঝড়-বৃষ্টি শুরু হয়। এসময় কৃষকরা হাওরে ধান কাটছিলেন। তাহিরপুরের মাটিয়ান হাওরে বজ্রপাতে আহত হন আবুল কালাম। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

০৫:০৮ পিএম, ১৮ এপ্রিল ২০২৬ শনিবার

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ বিষয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ বিষয়ে বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ মার্চ) বেলা ১১টায় বাংলাদেশ সংসদ সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। তথ্যটি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। বৈঠকে কৃষিমন্ত্রী আমিন উর রশীদ ও প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর; ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ বেশ কয়েকজন উপস্থিত ছিলেন।

০২:৫৬ পিএম, ১৫ মার্চ ২০২৬ রোববার

অ্যানথ্রাক্স আক্রান্ত এলাকায় তদন্তে বাকৃবি গবেষক দল

অ্যানথ্রাক্স আক্রান্ত এলাকায় তদন্তে বাকৃবি গবেষক দল

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একদল গবেষক অ্যানথ্রাক্স (তড়কা) আক্রান্ত গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় তথ্য সংগ্রহ করেছেন। গবেষক দলের সদস্যরা অ্যানথ্রাক্স আক্রান্ত খামার ও এলাকায় গিয়ে রোগের বিস্তার, সংক্রমণের উৎসসহ স্থানীয়দের সচেতনতা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। বুধবার (১৫ অক্টোবর) গবেষক দলের নেতৃত্বে থাকা বাকৃবির প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. মো. সহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। ওই দলে আরও ছিলেন মেডিসিন বিভাগের অধ্যাপক ড. মো. আমিমুল এহসান ও অধ্যাপক ড. আজিমুন নাহার, প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. জাহান আরা বেগম, মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তোফাজ্জল হোসেন, ড. জায়েদুল হাসান (সদস্য সচিব) ও সহকারী অধ্যাপক ড. সাইফুর রহমান।

০২:৩৫ পিএম, ১৫ অক্টোবর ২০২৫ বুধবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement