Apan Desh | আপন দেশ

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ২০:২১, ২ জুলাই ২০২৫

আপডেট: ২০:৫৬, ২ জুলাই ২০২৫

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক নিহত

চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে বিএসএফের গুলিতে ইব্রাহিম বাবু (৩২) নামে এক বাংলাদেশি কৃষক নিহত হয়েছেন।

বুধবার (০২ জুলই) দুপুর ১টার দিকে দামুড়হুদার ঝাঁঝাডাঙ্গা সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম ঝাঁঝাডাঙ্গা গ্রামের নুর ইসলামের ছেলে।

নিহতের মরদেহ ভারতের একটি হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় কড়া প্রতিবাদ করে পতাকা বৈঠকের আহবান জানিয়েছে বিজিবি।

আরওপড়ুন<<>>ওসির অপসারণের দাবিতে বৈষম্যবিরোধীদের মহাসড়ক অবরোধ

নিহতের স্বজন ও গ্রামবাসীরা জানায়, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ইব্রাহিম বাবুসহ কয়েকজন গরুর ঘাস কাটাতে সীমান্তের কাছে যায়। এ সময় ভারতের নদীয়া জেলার গেদে ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি ছুড়লে কৃষক ইব্রাহিম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে তার মরদেহ ভারতে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল নাজমুল হাসান বলেন, বিষয়টি নিয়ে বিএসএফ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। একদল স্বর্ণ চোরাকারবারির সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় একজন গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় পতাকা বৈঠকের আহবান জানানো হয়েছে বলেও জানান তিনি।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়