সুলতান সালাউদ্দিন টুকু
কৃষি, মৎস্য ও প্রাণী এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রতিশ্রুতি অনুযায়ী আমরা কৃষক কার্ড নিয়ে কাজ শুরু করব।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রথম কার্যদিবসে অফিস করতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
এসময় সালাউদ্দিন টুকু বলেন, আজকে প্রথম অফিস শুরু করতে যাচ্ছি। সংশ্লিষ্ট যেসব মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছি, সেসব কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে কাজ শুরু করবো। কৃষক কার্ড নিয়ে কাজ করতে হবে। কৃষক কার্ড কীভাবে বণ্টন শুরু করতে পারি, সেটি নিয়ে কাজ করবো।
উল্লেখ্য, সরকারে গেলে কৃষকদের সার, বীজ ও কীটনাশকসহ কৃষি প্রণোদনার জন্য ‘কৃষক কার্ড’ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিএনপি।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































