Apan Desh | আপন দেশ

রাজশাহীর আড়ানীতে তুলা চাষে নতুন স্বপ্নে কৃষকরা

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২৮, ৫ ফেব্রুয়ারি ২০২৬

রাজশাহীর আড়ানীতে তুলা চাষে নতুন স্বপ্নে কৃষকরা

ছবি: আপন দেশ

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী এলাকায় তুলা চাষে নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। ধান, গম ও সবজির পাশাপাশি এখন তুলা চাষে আগ্রহ বাড়ছে স্থানীয় কৃষকদের।

চাষিরা জানান, তুলা চাষে খরচ অনেক কম। অল্প জমিতে এটি চাষ করা যায়। পরিচর্যা করাও বেশ সহজ। বর্তমানে বাজারে তুলার দাম ভালো থাকায় কৃষকরা অধিক লাভের আশা করছেন।

আড়ানীর কটন ইউনিট অফিসার মো. হোসেন আলী জানান, এ অঞ্চলের মাটি ও আবহাওয়া তুলা চাষের জন্য খুবই উপযোগী। দীর্ঘদিন ধরে কৃষি বিভাগ থেকে কৃষকদের উৎসাহ দেয়া হচ্ছে। তালিকাভুক্ত চাষিদের সরকারিভাবে সহযোগিতাও করা হচ্ছে।

কৃষি বিশেষজ্ঞদের মতে, তুলা চাষ সম্প্রসারিত হলে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ বাড়বে এবং কৃষকদের আর্থিক অবস্থার উন্নতি ঘটবে। তবে কাঙ্ক্ষিত ফলন পেতে আধুনিক চাষ পদ্ধতি অনুসরণ ও নিয়মিত পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন তারা।

তুলা চাষ সম্প্রসারণ অধিদফতরের তথ্য অনুযায়ী, বাঘা ও চারঘাট উপজেলায় বর্তমানে মোট ৩০০ জন তুলা চাষি রয়েছে। এর মধ্যে বাঘা উপজেলায় ২০০ জন ও চারঘাটে ১০০ জন। চলতি মৌসুমে দুই উপজেলায় মোট উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ হাজার মণ। এবার বাঘা ও চারঘাট মিলিয়ে প্রায় সাড়ে ৬শ বিঘা জমিতে তুলা চাষ হয়েছে, যার মধ্যে বাঘা উপজেলায় প্রায় ২০০ বিঘা জমিতে আবাদ করা হয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

যুদ্ধের প্রভাব মোকাবেলায় রোডম্যাপহীন বাংলাদেশ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি কর্মচারীদের ১১ নির্দেশনা ওয়ান ইলেভেনের কেউ ছাড় পাবে না: চিফ প্রসিকিউটর ৬০৪ কোটি টাকার হামের টিকা কিনবে সরকার ফাঁসির মঞ্চ থেকে সংসদে আসা বিরল ঘটনা: ডেপুটি স্পিকার ইরানি হামলায় গোয়েন্দা বিমান হারাল যুক্তরাষ্ট্র ফের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী ভূমধ্যসাগরে খাবারের অভাবে মারা যান সুনামগঞ্জের ১০ জন সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান সচিবালয়ের বিভিন্ন দফতরে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ইরানের পক্ষে ইসরায়েলে দ্বিতীয় দফা ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের ঢাকা ও আশপাশের এলাকায় তাপমাত্রা বাড়তে পারে ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি ৩১ লাখ টাকা টোল আদায়