Apan Desh | আপন দেশ

নোয়াখালীতে একজনকে কুপিয়ে জখম

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৩৮, ১০ জানুয়ারি ২০২৬

নোয়াখালীতে একজনকে কুপিয়ে জখম

ছবি: আপন দেশ

নোয়াখালীর কবিরহাটে এক কৃষককে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শনিবার (১০ জানুয়ারি) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মনিনগর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত কৃষকের নাম মোহাম্মদ জামাল (৩৬)। তিনি একই গ্রামের বেপারী বাড়ির ওবায়দল হকের ছেলে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, বাড়ির পাশে পাঁচ শতাংশ জমি বহু বছর ধরে কৃষক জামালের পরিবারের দখলে রয়েছে। ওই জমিতে তারা দীর্ঘদিন ধরে ধান চাষ করে আসছেন। 

আরও পড়ুন<<>>নোয়াখালীতে সিরাজুল আলমের ৮৫তম জন্মবার্ষিকী পালিত

শনিবার সকালে জামালের বাবা ধানক্ষেত পরিষ্কার করতে যান। এ সময় একই গ্রামের বাচ্চুর নেতৃত্বে তার ছেলে হাফিজ, শিহাব ও নুরউদ্দিন ধানক্ষেতে গিয়ে বৃদ্ধ ওবায়দল হককে বেধড়ক মারধর করেন।

খবর পেয়ে তার ছেলে জামাল ও পরিবারের অন্য সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যান। কিন্তু রাস্তায় বাচ্চুসহ তার ছেলেরা পুনরায় তাদের উপর হামলা চালায়।

একপর্যায়ে তারা কৃষক জামালের বাম হাত ভেঙে দুই ভাগ করে দেন। মাথায় কুপিয়ে জখম করেন এবং বুকে খন্তা দিয়ে আঘাত করেন। এ ঘটনায় কৃষকের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তারা।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত বাচ্চুর মুঠোফোনে কল দিলে সেটি বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়