Apan Desh | আপন দেশ

কৃষক-শিক্ষার্থীদের মাঝে বীজ সার চারা বিতরণ 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ১৪:২৬, ২৬ জুন ২০২৫

কৃষক-শিক্ষার্থীদের মাঝে বীজ সার চারা বিতরণ 

কালীগঞ্জে কৃষক ও শিক্ষার্থীদের মাঝে প্রণোদনা কর্মসূচীর আওতায় রোপা আমন (উফসী জাত) ধানের বীজ, রাসায়নিক সার, বিভিন্ন প্রজাতির বনজ ও ফলজ গাছের চারা বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর। 

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে উপজেলা চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদফত কালীগঞ্জ উপজেলার উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বোর ধানের বীজ, রাসায়নিক সার ও বিভিন্ন প্রজাতির বনজ ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়। 

উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিমার সভাপতিত্বে বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ আব্দুল মতিন বিশ্বাস (পিপি)।

অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহমুদুল হাসান, উপজেলা কৃষি সম্প্র্রসারণ কর্মকর্তা উম্মে রোমান চৌধুরী ও মাহফুজা আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, প্রশাসনের বিভিন্ন দফতর প্রধান, উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ ও গণমাধ্যমকর্মীবৃন্দ।

কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থ বছরে খরিফ-২ মৌসুমে প্রনোদনার আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে আগত ক্ষুদ্র ও প্রান্তিক এগার শত কৃষকের মাঝে বিনা মূল্যে ৫ কেজি বোর ধানের বীজ, ১০ কেজি এমওপি সার এবং ১০ কেজি ডিএপি সার বিনা মূল্যে বিতরণ করা হয়। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু