Apan Desh | আপন দেশ

পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’ কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৬:২১, ৪ মার্চ ২০২৬

আপডেট: ১৬:২২, ৪ মার্চ ২০২৬

পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’ কার্যক্রম

ছবি : আপন দেশ

আসন্ন পহেলা বৈশাখের মধ্যেই প্রথমবারের মতো  দেশে ‘কৃষক কার্ড’ কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। এমনই তথ্য জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ।

বুধবার (০৪ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কৃষক কার্ড চালুর বিষয়ে গঠিত কমিটির সভা শেষে কৃষিমন্ত্রী এ তথ্য জানান।

মোহাম্মদ আমিন উর রশীদ বলেন, ‘কৃষক কার্ড’ প্রাথমিকভাবে পাইলট আকারে শুরু হবে। বর্তমানে ৮-৯টি উপজেলাকে এ প্রকল্পের আওতায় আনা হচ্ছে। প্রাথমিক পর্যায়ের সফলতার ওপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। 

কৃষক কার্ডের মাধ্যমে কী ধরনের সুবিধা পাওয়া যাবে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ফ্যামিলি কার্ডের আদলে প্রান্তিক ও অতি দরিদ্র কৃষকদের বিশেষ কিছু সুবিধা বা ‘বেনিফিট’ দেয়া হবে। কার্ডটির মূল উদ্দেশ্য হলো উৎপাদন, ভোক্তা, কৃষি জমি, পণ্যের ধরন ও জাতসহ যাবতীয় তথ্য একটি নিয়মতান্ত্রিক কাঠামোর আওতায় আনা। পাশাপাশি এর মাধ্যমে সরকারের কাছে কৃষিখাতের প্রকৃত ও সঠিক তথ্য পৌঁছাবে, যা ভবিষ্যতে কৃষি পরিকল্পনা প্রণয়নে সহায়তা করবে।

আরও পড়ুন <<>> দুই উপদেষ্টাসহ আট প্রতিমন্ত্রীর দফতর পুনর্বণ্টন

কৃষক হিসেবে কাদের চিহ্নিত করা হচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা সরাসরি উৎপাদনের সঙ্গে জড়িত, মূলত তারাই এ প্রকল্পের আওতায় কৃষক হিসেবে গণ্য হবেন।

বিনা মূল্যে সার ও বীজ বিতরণের বিষয়ে জানতে চাইলে কৃষিমন্ত্রী বলেন, বিনা মূল্যে সার দেয়ার বিষয়টি সম্ভবত প্রান্তিক বা অত্যন্ত দরিদ্র কৃষকদের জন্য বিবেচনার তালিকায় ছিল। তবে আজকের আলোচনায় এ বিষয়টি নিয়ে বিস্তারিত কোনো সিদ্ধান্ত হয়নি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়