Apan Desh | আপন দেশ

সিটি নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:০৫, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

সিটি নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মেয়াদ যেখানে শেষ হবে, সেখানে আগে সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে সচল করা হবে।’

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। 

স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীকে থাকার বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘দলীয় প্রতীকে সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার নির্বাচন হবে কি-না, তা ১২ মার্চের প্রথম সংসদ অধিবেশনে সিদ্ধান্ত হবে।’

তিনি বলেন, ‘যেসব সিটি করপোরেশনের মেয়াদ আগে শেষ হবে সেসব জায়গায় নির্বাচন আগে হবে। সেক্ষেত্রে ঢাকার দুই সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন প্রথমে হবে। এরপর ধাপে ধাপে বাকি সিটি করপোরেশনের নির্বাচন হবে।’

আরও পড়ুন : প্রায় ৩৯ লাখ করদাতা ই-রিটার্ন দাখিল করেছেন

তিনি আরও বলেন, ‘রাজনৈতিক প্রশাসকরা ভালোভাবে কাজ করবে আমলাদের চেয়ে।’

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়