ছবি: আপন দেশ
স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। বর্তমান সরকার গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও শহরের হাজিপাড়া হাফেজিয়া মাদ্রাসা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জুলাই অভ্যুত্থানে নিহত পুলিশ সদস্যদের তদন্তের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন সেটাই হবে। তদন্ত হয়েছে প্রয়োজন হলে আরও তদন্ত হবে। বিষয়গুলো যেহেতু আদালতে আছে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী চলবে।
তিনি আরও বলেন, ঠাকুরগাঁওবাসীর কাছে আমি ঋণী। কারণ তারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। তাদের ভোটের কারণেই আজ আমি মন্ত্রী হয়ে আসতে পেরেছি।
আরও পড়ুন <<>> বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ
এর আগে দুপুরে ঠাকুরগাঁওয়ের তাঁতি পাড়ায় নিজ বাসভবনে পৌঁছালে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। পরে নেতাকর্মীসহ সরকারের বিভিন্ন দফতরের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, অতিরিক্ত জেলা প্রশাসক সরদার মোস্তফা শাহীন, পুলিশ সুপার বেলাল হোসেন, ঠাকুরগাঁও এলজিইডির নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস প্রমুখ।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































