Apan Desh | আপন দেশ

১৫ মার্চের মধ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে ইসি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৪৪, ১০ মার্চ ২০২৬

আপডেট: ২২:৫৭, ১০ মার্চ ২০২৬

১৫ মার্চের মধ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে ইসি

স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর তথ্য হালনাগাদের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য অঞ্চলভিত্তিক সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের তথ্য মাঠপর্যায়ের কর্মকর্তাদের পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) নির্বাচন কমিশনের এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত ছক অনুযায়ী সিটি করপোরেশন ও পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদের তথ্য আগামী ১৫ মার্চের মধ্যে জরুরি ভিত্তিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা শাখায় পাঠাতে হবে। এসব তথ্য হার্ড কপি ও সফট কপি—উভয়ভাবেই পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।

আরও পড়ুন <<>> সংবিধান মেনেই এগিয়ে যাবো: স্বরাষ্ট্রমন্ত্রী

পরে সিনিয়র জেলা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যগুলো আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা অঞ্চলভিত্তিকভাবে একীভূত করবেন। এরপর তা পাঠানো হবে নির্বাচন কমিশন সচিবালয়ে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ