ফাইল ছবি
তারেক রহমানের ছেড়ে দেয়া বগুড়া-৩ আসনে উপ-নির্বাচন ও শেরপুর-৩ আসনে সাধারণ নির্বাচনের তফসিল শিগরগিরই দেয়া হবে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বিষয়টি জানান।
তিনি বলেন, এ আসনের তফসিল দেয়ার প্রস্তুতি চলছে। শিগগিরই জানানো হবে।
১২ ফেব্রুয়ারির নির্বাচনে বগুড়া-৬ আসন ও ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, একসঙ্গে একটির বেশি আসন থেকে সংসদ সদস্য হিসেবে থাকা যায় না। তাই সোমবার (১৬ ফেব্রুয়ারি) বগুড়া-৬ আসনটি ছেড়ে দেয়ার ইচ্ছা জ্ঞাপন করলে আসনটি শূন্য ঘোষণা করে ইসি।
আরও পড়ুন<<>>বগুড়া-৬ আসন ছাড়লেন তারেক রহমান
সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদের কোনো আসন শূন্য ঘোষণা হলে তার ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন করতে হয়।
অন্যদিকে ১২ ফেব্রুয়ারির ভোটে শেরপুর-৩ আসনের এক বৈধ প্রার্থী মৃত্যুবরণ করায় সে আসনের ভোট আরপিও অনুযায়ী স্থগিত করে কমিশন। আইন অনুযায়ী, নতুন করে তফসিল ঘোষণার মাধ্যমে এ আসনের ভোট করতে হবে। এক্ষেত্রে পূর্বে যারা বৈধ প্রার্থী ছিলেন তাদের নতুন করে মনোনয়নপত্র দাখিল করতে হবে না।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































