ছবি : সংগৃহীত
চলতি রমজানের পরে স্থানীয় সরকার পর্যায়ে সিটি করপোরেশন নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাসউদ।
রোববার (০১ মার্চ) রিপোটার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ তথ্য জানান।
আব্দুর রহমানেল মাসউদ বলেন, ‘রমজানের পরেই স্থানীয় সরকার পর্যায়ে সিটি করপোরেশন নির্বাচন হবে। এটি সারা বছর ধরে চলতে থাকবে।’
তিনি বলেন, ‘স্থানীয় সরকার পর্যায়ে দলীয় প্রতীক থাকবে কি না, সে বিষয়ে সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় ইসি।’
সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হয়েছে উল্লেখ করে নির্বাচনে ঘাটতির বিষয়গুলো কমিশন খতিয়ে দেখার কথা জানান তিনি।
আরও পড়ুন : মার্চে জ্বালানি তেলের দাম নির্ধারণ
এসময় কমিশনের কার্যক্রম নিয়ে গঠনমূলক সমালোচনা ও সাংবাদিকদের নিরপেক্ষ দায়িত্ব পালনের আহবান জানান কমিশনারা।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































