Apan Desh | আপন দেশ

ডোনাল্ড ট্রাম্প

ট্রাম্পের হুশিয়ারির জবাব দিল ইরান

ট্রাম্পের হুশিয়ারির জবাব দিল ইরান

একটি চুক্তিতে পৌঁছাতে অনেক বেশি সময় নিয়েছে ইরান, মূল্য চোকাতে হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জবাবে তেহরান জানিয়েছে, যুদ্ধবিরতি বারবার লঙ্ঘিত হলে আমেরিকার সঙ্গে কূটনৈতিক সমঝোতার প্রচেষ্টা এগিয়ে নেয়া সম্ভব নয়। বুধবার (১০ জুন) পাল্টাপাল্টি হামলার পর পাল্টাপাল্টি বিবৃতিও দিয়েছে দুটি দেশ। এর আগে হরমুজ প্রণালীর কাছে একটি মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এঘটনায় ইরানকে দায়ী করেছিলেন ট্রাম্প। তার প্রেক্ষিতেই হরমুজ সংলগ্ন ইরানের ঘাঁটিগুলো নিশানা করে হামলা চালিয়েছিল আমেরিকা। তাৎক্ষনিক পাল্টা হামলা চালিয়ে এর জবাব দিয়েছে ইরান। ইরান পশ্চিম এশিয়ার বাহরাইন, কুয়েতের মার্কিন ঘাঁটিতে হামলা চালায়। এ হামলা-পাল্টা হামলার মধ্যেই হুঁশিয়ারি দিলেন ট্রাম্প।

০৯:৪৩ পিএম, ১০ জুন ২০২৬ বুধবার

ট্রাম্পের শর্তে আটকে আছে শান্তিচুক্তি

ট্রাম্পের শর্তে আটকে আছে শান্তিচুক্তি

প্রায় তিন মাস পেরিয়ে গেলেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দ্বন্দ্বের কোনো স্থায়ী সমাধান আসেনি। হোয়াইট হাউসে উপদেষ্টাদের সঙ্গে শুক্রবার (২৯ মে) দুই ঘণ্টার বৈঠক করেও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। তবে আলোচনা এখনও চলমান। গত এপ্রিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে প্রায় দুই মাসের যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন। এ যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়ানো যায় কিনা, তা নিয়ে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ট্রাম্পের দেয়া দুটি মূল শর্তে এখনও একমত হতে পারেনি ইরান। ফলে শান্তিচুক্তি আটকে আছে। শিগগিরই হোয়াইট হাউসে বসে ইরানের প্রস্তাবগুলো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ট্রাম্প।

১০:৫৭ এএম, ৩০ মে ২০২৬ শনিবার

কোরবানি হচ্ছে না ডোনাল্ড ট্রাম্পের: স্বরাষ্ট্রমন্ত্রী

কোরবানি হচ্ছে না ডোনাল্ড ট্রাম্পের: স্বরাষ্ট্রমন্ত্রী

অ্যালবিনো জাতের ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে শেষ পর্যন্ত কোরবানি দেয়া হচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপে মহিষটিকে ক্রেতার কাছ থেকে ফিরিয়ে এনে আবারও রাখা হয়েছে নারায়ণগঞ্জের খামারে। বুধবার (২৭ মে) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ একটি বেসরকারি টেলিভিশনকে এ তথ্য জানান। মন্ত্রী জানিয়েছেন, মহিষটিকে ঘিরে জনসমাগম ও বিশৃঙ্খলার আশঙ্কা তৈরি হওয়ায় কেরানীগঞ্জের ক্রেতাকে অর্থ ফেরত দিয়ে সেটি পুনরায় খামারে ফিরিয়ে নেয়া হয়েছে। আপাতত নারায়ণগঞ্জের খামারেই মহিষটি লালন-পালন করা হবে।

০৭:১৪ পিএম, ২৭ মে ২০২৬ বুধবার

ইরান এখন চুক্তির করতে মরিয়া হয়ে আছে: ট্রাম্প

ইরান এখন চুক্তির করতে মরিয়া হয়ে আছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন একটি চুক্তিতে পৌঁছাতে ইরান এখন মরিয়া হয়ে উঠেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের হোয়াইট হাউস থেকে সরাসরি সম্প্রচারিত এক বিশেষ ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। বক্তব্যের শুরুতে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার কথা তুলে ধরেন ট্রাম্প। তিনি বলেন, বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও আধুনিক সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে। একই সঙ্গে তিনি ভেনেজুয়েলার রাজনৈতিক পরিস্থিতি এবং ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কৌশলগত ও সামরিক পদক্ষেপের বিষয়ও উল্লেখ করেন।

১১:০৯ পিএম, ২২ মে ২০২৬ শুক্রবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement