ছবি: সংগৃহীত
এখন ইরানে মার্কিন সেনা পাঠানো ‘সময়ের অপচয়’ হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন। সেজন্য এখন তিনি এমন কোনো বিষয় নিয়ে ভাবছেন না।
বৃহস্পতিবার (০৫ মার্চ) এনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন।
ডোনাল্ড ট্রাম্প বলেন, তারা সব হারিয়েছে। তাদের নৌবাহিনীও হারিয়েছেন। তারা যা হারাতে পারে তার সবকিছুই হারিয়েছে। ট্রাম্পের মন্তব্যের আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এনবিসিতে বলেছিলেন, ইরান মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলি স্থল আক্রমণের জন্য প্রস্তুত, সেটিও ‘অযথা মন্তব্য’।
ট্রাম্প আরও বলেন, তিনি বর্তমান ইরানি নেতৃত্ব কাঠামোকে ‘সাফ করে দিতে’ চান। আমরা চাই তাদের একজন ভালো নেতা থাকুক। আমাদের কিছু লোক আছে যারা আমার মনে হয় ভালো কাজ করবে। ট্রাম্প যদিও কারও নাম উল্লেখ করেননি।
আরও পড়ুন <<>> আল আকসা মসজিদে জুমার নামাজে বাঁধা ইসরায়েলের
শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানে যৌথভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, যা এখনও চলমান। এসব হামলায় ইরানে এক হাজার ২৩০ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া লেবাননে ইসরায়েলের হামলায় শতাধিক নিহত হয়েছেন। ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের ১৩ বেসামরিক এবং যুক্তরাষ্ট্রের ছয় সৈন্য নিহত হয়েছেন। চলমান এ যুদ্ধে ইরানসহ মধ্যপ্রাচ্যে কয়েক হাজার আহত হয়েছেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































