Apan Desh | আপন দেশ

ইরানের নতুন সুপ্রিম লিডারকে ট্রাম্পের কটাক্ষ

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০০:৪১, ১০ মার্চ ২০২৬

ইরানের নতুন সুপ্রিম লিডারকে ট্রাম্পের কটাক্ষ

ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতবা খামেনিকে দায়িত্ব দেয়াকে ‘বড় ভুল’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (০৯ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম এনবিসিকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। ট্রাম্প বলেন, আমি মনে করি তারা বড় ভুল করেছে।

আরও পড়ুন<<>> তুরস্ক-সাইপ্রাস-আজারবাইজানে হামলার অভিযোগ অস্বীকার ইরানের

এর আগে মোজতবা খামেনিকে ‘গুরুত্ব ও প্রভাবহীন’ বলেও অভিহিত করেছিলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ইরানের তেলের নিয়ন্ত্রণ নিয়ে এখনই যুক্তরাষ্ট্রের ভাবার সময় আসেনি। তবে ভবিষ্যতে এমন সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তিনি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়