Apan Desh | আপন দেশ

খামেনির মৃত্যুকে স্বাগত জানিয়ে ট্রাম্পকে রেজা পাহলভির ধন্যবাদ

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১২:১৭, ১ মার্চ ২০২৬

খামেনির মৃত্যুকে স্বাগত জানিয়ে ট্রাম্পকে রেজা পাহলভির ধন্যবাদ

ছবি : সংগৃহীত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুকে স্বাগত জানিয়েছেন দেশটির ক্ষমতাচ্যুত শেষ শাহের (রাজা) নির্বাসিত ছেলে রেজা পাহলভি। এসময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

ওয়াশিংটন পোস্টে এক লেখায় রেজা পাহলভি  লিখেছেন, ইতিহাস প্রায়ই তার গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো আগাম ঘোষণা করে না। কিন্তু এমন মুহূর্ত আসে যখন সাহস, নেতৃত্ব এবং ঐক্য দেশের গতিপথ পরিবর্তন করতে পারে।

আরও  পড়ুন : মধ্যপ্রাচ্যের ২৭টি মার্কিন ঘাঁটিতে হামলা শুরুর ঘোষণা ইরানের

পাহলভির মতে, ইরানের ভবিষ্যৎ পথচলায় একটি নতুন সংবিধান প্রণয়ন ও গণভোটের মাধ্যমে তা অনুমোদন করা উচিত। এরপর প্রয়োজন ‘আন্তর্জাতিক তত্ত্বাবধানে’ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন। 

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়