Apan Desh | আপন দেশ

ইরানে সরকার পরিবর্তনই ‘সবচেয়ে ভালো’ সমাধান হবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৩৭, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

ইরানে সরকার পরিবর্তনই ‘সবচেয়ে ভালো’ সমাধান হবে: ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প।

ইরানে ক্ষমতার পরিবর্তন ঘটলে সেটিই হবে দেশটির জন্য ‘সবচেয়ে ভালো’ সমাধান। এ মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  সম্ভাব্য মার্কিন সামরিক হস্তক্ষেপের বিষয়টি বিবেচনার মধ্যেই তিনি এ মন্তব্য করেন। 

অ্যাসোসিয়েটেড প্রেসের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নর্থ ক্যারোলিনার ফোর্ট ব্র্যাগে সেনাদের সঙ্গে সাক্ষাতের পর ট্রাম্প মধ্যপ্রাচ্যে দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠানোর সিদ্ধান্তের কথাও নিশ্চিত করেন। এর মধ্যে রয়েছে বিশ্বের বৃহত্তম রণতরী ইউএসএস জেরেল্ড আর. ফোর্ড।

ট্রাম্প বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করা যুক্তরাষ্ট্রের দাবির একটি অংশ মাত্র। একই সঙ্গে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ, হামাস ও হিজবুল্লাহর মতো গোষ্ঠীর প্রতি সমর্থন প্রত্যাহারের বিষয়ও অন্তর্ভুক্ত করতে হবে।

বিশ্লেষকরা মতে, এ অবস্থানের পক্ষে জোরালো ভূমিকা রাখছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে ইরান দাবি করেছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ।

তবে গত বছরের সংঘাতের আগে ৬০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছিল দেশটি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সতর্ক করে বলেছেন, ইরানে ক্ষমতার পরিবর্তন অত্যন্ত জটিল প্রক্রিয়া। তবে ট্রাম্প জানিয়েছে, সঠিকভাবে চুক্তি হলে মার্কিন সামরিক হস্তক্ষেপ এড়ানো সম্ভব।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়