ছবি: সংগৃহীত
ইরানের ওপর সামরিক হামলায় ডিয়েগো গার্সিয়া ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে দেরি করায় যুক্তরাজ্যের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (০২ মার্চ) সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন, ইরানের বিরুদ্ধে অভিযান পরিচালনার জন্য যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক ঘাঁটি ডিয়েগো গার্সিয়া ব্যবহারের বিষয়ে শুরুতে আপত্তি জানিয়েছিল লন্ডন। পরে অনুমতি দিলেও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সিদ্ধান্ত নিতে ‘অত্যন্ত বেশি সময়’ নিয়েছেন।
রোববার (০১ মার্চ) গভীর রাতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘোষণা দেন, মার্কিন বাহিনীকে ব্রিটিশ নিয়ন্ত্রিত ওই ঘাঁটি ব্যবহার করার অনুমতি দেয়া হবে। তবে হামলা শুধুমাত্র ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোকে লক্ষ্য করে পরিচালিত হবে বলে শর্ত দেয়া হয়।
আরও পড়ুন <<>> ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা
ডেইলি টেলিগ্রাফকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, চাগোস দ্বীপপুঞ্জে অবস্থিত ডিয়েগো গার্সিয়া ঘাঁটি ব্যবহারের বিষয়ে দুই দেশের মধ্যে এমন পরিস্থিতি আগে কখনও সৃষ্টি হয়নি। তার মতে, ব্রিটিশ প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দেয়ার আগে আইনি বৈধতা নিয়ে উদ্বিগ্ন ছিলেন বলেই অনুমোদনে বিলম্ব হয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































