Apan Desh | আপন দেশ

ডাক্তার

নারী ডাক্তারকে জোরপূর্বক বিয়ে, অতঃপর লঙ্কাকাণ্ড

নারী ডাক্তারকে জোরপূর্বক বিয়ে, অতঃপর লঙ্কাকাণ্ড

গাজীপুরের শ্রীপুরে এক নারী ডাক্তারকে জোরপূর্বক অপহরণ করে বিয়ে করার অভিযোগ উঠেছে তারই কলিগ ডা. মাহবুব হাসান রায়হানের (৩১) বিরুদ্ধে।  এ ঘটনায় বুধবার (০৩ জুন) থানায় মামলা দায়ের করেন ভূক্তভোগী ঐ নারী ডাক্তার। রাতেই অভিযুক্ত ডা. রায়হানকে গ্রেফতার করেন পুলিশ। গ্রেফতার ডা. মাহবুব হাসান রায়হান উপজেলার গোসিংগা ইউনিয়নের বাউনী গ্রামের ইদ্রিস আলীর ছেলে। জানা যায়, দীর্ঘদিন ধরেই এক নারী ডাক্তারকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্তক্ত্য করেন ডা. মাহবুব হাসান রায়হান (৩১)। ব্যর্থ হয়ে ওই নারী ডাক্তারকে অপহরণের নাটক সাজায় ডা. রায়হান। প্রাইভেট কারে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে তাকে জোরপূর্বক বিয়ে করা হয়। এবং একাধিক ষ্ট্যাম্পে স্বাক্ষর নেয়। 

০৮:১৬ পিএম, ৭ জুন ২০২৬ রোববার

১১ মা পেলেন ‘গরবিনী মা’ সম্মাননা

১১ মা পেলেন ‘গরবিনী মা’ সম্মাননা

রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল আয়োজিত ‘গরবিনী মা-২০২৬’ সম্মাননা অনুষ্ঠান। রোববার (১০ মে) বিশ্ব মা দিবস উপলক্ষে ত্রয়োদশবারের মতো এ আয়োজন করা হয়। রাজধানীর মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে সমাজকল্যাণ মন্ত্রীর মা বেগম জেবুন্নেছা এবং গরবিনী মা ফাল্গুনী কুন্ডুর মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি।

০৭:০৮ পিএম, ১০ মে ২০২৬ রোববার

ঢামেকে চিকিৎসক-ঢাবি শিক্ষার্থীদের হাতাহাতি, সেবা বন্ধ

ঢামেকে চিকিৎসক-ঢাবি শিক্ষার্থীদের হাতাহাতি, সেবা বন্ধ

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা সেবা আপাতত বন্ধ রাখা হয়েছে। বুধবার (০৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার পর এ ঘটনার সূত্রপাত হয় বলে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন। তিনি বলেন, বিকেলে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা ঘটে।

০৬:৫৭ পিএম, ৮ এপ্রিল ২০২৬ বুধবার

চার বছরের মধ্যে ইস্যু হবে ‘ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড’

চার বছরের মধ্যে ইস্যু হবে ‘ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড’

আগামী চার বছরের মধ্যে ‘ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড’ ইস্যু করা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন। রোববার (২৯ মার্চ) সচিবালয়ে তার অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের বিভাগীয় পরিচালক জঁ পেম এর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ তথ্য জানান। এ জেড এম জাহিদ হোসেন বলেন, আগামী চার বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে। এ কার্ড প্রতিটি পরিবারের নারী প্রধানের নামে হবে, যা নাগরিক হিসেবে সম্মানজনক স্বীকৃতি হিসেবে গণ্য হবে।

০৫:৩৫ পিএম, ২৯ মার্চ ২০২৬ রোববার

কম খেয়েও কেন ওজন কমে না

কম খেয়েও কেন ওজন কমে না

খাবার কম খেলেও অনেকের ওজন নিয়ন্ত্রণে আসে না। কেন এমন হয়, সে ব্যাখ্যা দিয়েছেন পুষ্টিবিদ ও নিউট্রিশন কোচ চেলসি বাকলি। ওজন কমানোর কথা উঠলেই সাধারণত কম খাওয়ার পরামর্শ দেয়া হয়। কিন্তু বছরের পর বছর ডায়েট করেও অনেকেই কাঙ্ক্ষিত ফল পান না। চেলসির মতে, ওজন কমানোর যাত্রা কখনোই ‘কম খাওয়া’ দিয়ে শুরু হওয়া উচিত নয়। তিনি জানান, অধিকাংশ নারী ইতোমধ্যে নানা ধরনের ডায়েট পদ্ধতি অনুসরণ করে ক্লান্ত। কেউ কার্বোহাইড্রেট বাদ দিয়েছেন। কেউ শুধু স্যুপ খেয়েছেন। কেউ আবার নিয়মিত ক্যালরি গুনেছেন। এতে সাময়িক ফল মিললেও দীর্ঘমেয়াদে তা টেকসই হয় না।

০৪:২৮ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার

এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

২০২৫–২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল, ডেন্টাল কলেজের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার ভর্তি পরীক্ষায় মোট পাসের হার ৬৬ দশমিক ৫৭ শতাংশ। রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে এই ফল প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।  ফলের পরিসংখ্যান অনুযায়ী, পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নিবন্ধিত পরীক্ষার্থীদের মধ্যে ১ লাখ ২০ হাজার ৪৪০ জন পরীক্ষায় অবতীর্ণ হন। যা মোট পরীক্ষার্থীর ৯৮ দশমিক ২১ শতাংশ। অনুপস্থিত ছিলেন ২ হাজার ১৯২ জন পরীক্ষার্থী। যা ১ দশমিক ৭৯ শতাংশ। এ ছাড়া পরীক্ষাকেন্দ্রে অনিয়মের দায়ে ২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। এবার ভর্তি পরীক্ষায় মোট উত্তীর্ণ হয়েছেন ৮১ হাজার ৬৪২ জন পরীক্ষার্থী। উত্তীর্ণদের মধ্যে পুরুষ পরীক্ষার্থী ৩১ হাজার ১২৮ জন। যা মোট পাস করা পরীক্ষার্থীর ৩৮ দশমিক ১৩ শতাংশ। অপরদিকে নারী পরীক্ষার্থী পাস করেছেন ৫০ হাজার ৫১৪ জন, যা ৬১ দশমিক ৮৭ শতাংশ।

০৬:৩৪ পিএম, ১৪ ডিসেম্বর ২০২৫ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement