Apan Desh | আপন দেশ

বিশেষ বিসিএসে আরও ১৮৪ জনের নিয়োগ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:৩২, ২৫ আগস্ট ২০২৬

আপডেট: ২১:০৪, ২৫ আগস্ট ২০২৬

বিশেষ বিসিএসে আরও ১৮৪ জনের নিয়োগ

ফাইল ছবি

৪৮তম বিশেষ বিসিএসে আরও ১৮৪ জনকে নিয়োগ দিয়েছে সরকার। আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে তাদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে যোগদান করতে হবে।

মঙ্গলবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে ১৬৫ জন সহকারী সার্জন ও ১৯ জন সহকারী ডেন্টাল সার্জন রয়েছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫-এর মাধ্যমে ১৮৪ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা বেতনক্রমে নিয়োগ দেয়া হয়েছে।

এতে আরও বলা হয়েছে, নিয়োগপ্রাপ্তদের বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) অথবা সরকার নির্ধারিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ নিতে হবে।

তাদের দুই বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে। প্রয়োজন হলে সরকার এ শিক্ষানবিশকাল আরও সর্বোচ্চ দুই বছর বাড়াতে পারবে।

শিক্ষানবিশকালে চাকরিতে বহাল থাকার অনুপযোগী বিবেচিত হলে কোনও কারণ দর্শানো ছাড়াই চাকরি থেকে অপসারণ করা হতে পারে।

আরও পড়ুন <<>> পুলিশের শীর্ষ পদে বড় রদবদল

প্রসঙ্গত, ৪৮তম বিসিএসের (বিশেষ) প্রথম প্রজ্ঞাপন জারি হয় গত ২২ জানুয়ারি। ওই প্রজ্ঞাপনে তিন হাজার ২৬৩ জনকে বিভিন্ন ক্যাডার পদে নিয়োগ দেয়া হয়েছিল।

২০২৫ সালের ১১ সেপ্টেম্বর ৪৮তম বিসিএসের (বিশেষ) চূড়ান্ত ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন। এতে সহকারী সার্জন পদে দুই হাজার ৮২০ জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে মনোনয়ন দেয়া হয়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়