Apan Desh | আপন দেশ

চার বছরের মধ্যে ইস্যু হবে ‘ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:৩৫, ২৯ মার্চ ২০২৬

চার বছরের মধ্যে ইস্যু হবে ‘ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড’

ছবি: সংগৃহীত

আগামী চার বছরের মধ্যে ‘ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড’ ইস্যু করা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন। রোববার (২৯ মার্চ) সচিবালয়ে তার অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের বিভাগীয় পরিচালক জঁ পেম এর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ তথ্য জানান।

এ জেড এম জাহিদ হোসেন বলেন, আগামী চার বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে। এ কার্ড প্রতিটি পরিবারের নারী প্রধানের নামে হবে, যা নাগরিক হিসেবে সম্মানজনক স্বীকৃতি হিসেবে গণ্য হবে।

তিনি জানান, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নের আওতায় এখন পর্যন্ত ৩৭,৫৬৭টি পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা হয়েছে, যারা প্রতি মাসে ২,৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছেন।

আরও পড়ুন <<>> গণপরিবহনে বসছে জিপিএস ট্র্যাকার

এসময় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন এবং সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, অতিরিক্ত সচিব নার্গিস খানম ও যুগ্ম সচিব মোহাম্মদ নাজমুল আহসান উপস্থিত ছিলেন।

বিশ্বব্যাংকের পরিচালক জঁ পেম বাংলাদেশের সরকারকে অভিনন্দন জানান এবং পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যুর উদ্যোগকে সামাজিক সুরক্ষা জোরদারের একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তিনি ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা দেয়ার আশ্বাস দেন এবং উভয় পক্ষ টেকসই বাস্তবায়নের লক্ষ্যে যৌথভাবে কাজ করার বিষয়ে সম্মত হন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement