ছবি : আপন দেশ
দেশে ১ লাখ ৭০ হাজার মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, ‘দেশে ১ লাখ ৭০ হাজার মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে। আরও ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আসবে ৩০ এপ্রিলের মধ্যে।’
মঙ্গলবার (২৮ এপ্রিল) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ডা. জাহেদ বলেন, ‘দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। বিভিন্ন তেলের পাম্পে দীর্ঘ লাইন নেই। এ সংকট শিগগিরই দূর হবে।’
তিনি বলেন, ‘গণমাধ্যমে ভুল তথ্য ও অপতথ্য প্রচার সরকার কোনোভাবে টলারেট করবে না। সরকারের আরও বেশি বেশি যৌক্তিক সমালোচনা করুক গণমাধ্যম। কিন্তু কোনোভাবেই ভুল বা অপতথ্য প্রচার নয়।’
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশে জঙ্গি আছে, এটা ঠিক। এতে খানিকটা ঝুঁকি তৈরি করেছে। তবে এই ঝুঁকি এমন পর্যায়ে যায়নি, যে জনগণকে ভয় পেতে হবে। অপরদিকে, আওয়ামী লীগের সময়ে জঙ্গি নিয়ে যে অধিক প্রচার করা হয়েছে, সেটি সত্য নয়। আবার অন্তর্বর্তী সরকারের সময় বলা হয়েছিল, দেশে কোনো জঙ্গি নেই, সেটিও সত্য নয়।’
আরও পড়ুন : দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী
সীমান্ত হত্যা প্রসঙ্গে তিনি বলেন, ‘সীমান্তে হত্যা ৭৫ শতাংশ কমেছে। এটি পুরোপুরি শূন্যে নেমে আসুক সেটি চাই। প্রতিবেশী দেশের সঙ্গে কূটনৈতিক তৎপরতায় এটি সম্ভব।’
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।























