ফাইল ছবি
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মা, শিক্ষিকা বেগম জেবুন নেসা আর নেই। বুধবার (৬ মে) ভোর ৫টা ৩৮ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, বেগম জেবুন নেসা ১৯৪৪ সালে ময়মনসিংহের গফরগাঁওয়ের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। গত বছরের ১৫ নভেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন<<>>স্বাস্থ্যসেবা সুবিধা নয়, মৌলিক অধিকার : ডা. জুবাইদা রহমান
মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনি, অসংখ্য ছাত্র-ছাত্রী ও গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার বাদ আসর ময়মনসিংহ ঈদগাহ ময়দানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে ময়মনসিংহের গুলকিবাড়িতে স্বামীর কবরের পাশে তাকে দাফন করা হবে।
বেগম জেবুন নেসার মৃত্যুতে বিএনপির চেয়ারম্যান ও মহাসচিব গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এছাড়া পৃথক শোকবার্তায় সমবেদনা জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তিরা, বিএনপি মিডিয়া সেল, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) নেতারা। শোকবার্তায় মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয়।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































