Apan Desh | আপন দেশ

ড. মুরাদ হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১৭, ১ সেপ্টেম্বর ২০২৫

ড. মুরাদ হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

জিয়া পরিবারকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে করা মামলায় সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। 

সোমবার (০১ সেপ্টেম্বর) দুপুরে জামালপুরের সরিষাবাড়ী আমলি আদালতের বিচারক রুমানা আক্তার এ আদেশ দেন। মুরাদ হাসান পলাতক জীবনযাপন করছেন বলে স্থানীয়রা জানান।
 
বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী মো. মনিরুজ্জামান।

তিনি জানান, ২০২৪ সালে রুমেল সরকার নামে এক ব্যক্তি ডা. মুরাদ হাসানের নামে আদালতে একটি মানহানির মামলা করেন। 

আরও পড়ুন<<>> হাইকোর্টের আদেশ স্থগিত, ডাকসু নির্বাচনে বাধা নেই

মামলায় অভিযোগ করা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জিয়া পরিবার নিয়ে প্রকাশ্যে কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য করেছেন ডা. মুরাদ, যা সমাজে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে।

মামলাটি তদন্ত শেষে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় আদালত ডা. মুরাদের নামে সমন জারি করেন।  

তবে তিনি নির্ধারিত তারিখে আদালতে হাজির না হওয়ায় বিচারক তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

City Touch