Apan Desh | আপন দেশ

ঢামেকে চিকিৎসক-ঢাবি শিক্ষার্থীদের হাতাহাতি, সেবা বন্ধ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৫৭, ৮ এপ্রিল ২০২৬

ঢামেকে চিকিৎসক-ঢাবি শিক্ষার্থীদের হাতাহাতি, সেবা বন্ধ

ছবি: আপন দেশ

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা সেবা আপাতত বন্ধ রাখা হয়েছে।

বুধবার (০৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার পর এ ঘটনার সূত্রপাত হয় বলে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন।

তিনি বলেন, বিকেলে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা ঘটে।

এর জেরে বর্তমানে জরুরি বিভাগে নতুন রোগী ভর্তি নেয়া বন্ধ রয়েছে। এখনও পরিস্থিতি কিছুটা উত্তপ্ত। 

আরও পড়ুন<<>>‘হামের টিকাদান কর্মসূচি ১৪ দিন এগিয়ে আনা হয়েছে’

এ বিষয়ে শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, বিকেল সাড়ে ৫টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে ঢামেক হাসপাতালের চিকিৎসকদের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলেও জানান তিনি।

আপন দেশ/এসআর
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

হামে আরও ১০ শিশুর মৃত্যু এলপিজি নিয়ে চট্টগ্রাম বন্দরের দুটি জাহাজ হরমুজ দিয়ে চললে অবশ্যই টোল দিতে হবে: ইরান সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলের সম্পত্তি নয় : প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাশ শুরু অনুপ্রবেশকারীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি মোদির হ্রদের জলে ভাসলো বিজুর ফুল বেশ কয়েকটি বিষয়ে সমঝোতা, গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্য রয়েছে : ইসমাইল বাঘাই শাহ আমানতে ২ দিনে মধ্যপ্রাচ্যের ২৬টি ফ্লাইট ওঠানামা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের ‘অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষী’ শর্ত মানেনি ইরান ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা প্রচেষ্টা ব্যর্থ তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ আবহাওয়া অধিদফতরের