Apan Desh | আপন দেশ

নারী ডাক্তারকে জোরপূর্বক বিয়ে, অতঃপর লঙ্কাকাণ্ড

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:১৬, ৭ জুন ২০২৬

নারী ডাক্তারকে জোরপূর্বক বিয়ে, অতঃপর লঙ্কাকাণ্ড

ডা. মাহবুব হাসান রায়হান

গাজীপুরের শ্রীপুরে এক নারী ডাক্তারকে জোরপূর্বক অপহরণ করে বিয়ে করার অভিযোগ উঠেছে তারই কলিগ ডা. মাহবুব হাসান রায়হানের (৩১) বিরুদ্ধে। 

এ ঘটনায় বুধবার (০৩ জুন) থানায় মামলা দায়ের করেন ভূক্তভোগী ঐ নারী ডাক্তার। রাতেই অভিযুক্ত ডা. রায়হানকে গ্রেফতার করেন পুলিশ। গ্রেফতার ডা. মাহবুব হাসান রায়হান উপজেলার গোসিংগা ইউনিয়নের বাউনী গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

জানা যায়, দীর্ঘদিন ধরেই এক নারী ডাক্তারকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্তক্ত্য করেন ডা. মাহবুব হাসান রায়হান (৩১)। ব্যর্থ হয়ে ওই নারী ডাক্তারকে অপহরণের নাটক সাজায় ডা. রায়হান। প্রাইভেট কারে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে তাকে জোরপূর্বক বিয়ে করা হয়। এবং একাধিক ষ্ট্যাম্পে স্বাক্ষর নেয়। 

থানায় মামলা সূত্রে জানা যায়, ভিকটিম ওই নারী ডাক্তার শ্রীপুর পৌর শহরের চৌরাস্তার নিউ এশিয়া ডায়াগ্নষ্টিক সেন্টারে চাকুরী করেন। অভিযুক্ত রায়হান ওই ক্লিনিকে বিভিন্ন সময় রোগী দেখতেন। এক পর্যায়ে রায়হান ওই নারীর প্রতি আশক্ত হয়ে প্রেমের প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি না হওয়ায় বিভিন্ন সময় তাকে উত্ত্যক্ত করতো। এক পর্যায়ে ওই নারী ডাক্তার ঢাকায় চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বিষয়টি জেনে রায়হান কেপরোয়া হয়ে ওঠে। 

আরও পড়ুন<<>>মরা গরুর মাংস বিক্রি করায় জরিমানাসহ কারাদণ্ড

তারই জেরে গত ২৭ মে রাত সাড়ে আটটার দিকে রায়হান ওই নারী ডাক্তারকে সাতখামাইর বাজারের একটি দোকানে চা পানের প্রস্তাব দেন। ওই নারী ডাক্তার সরল বিশ্বাসে সেখানে যান। চা পান শেষে দু’জন অটোরিকশায় ফেরার পথে গাড়ারণ নামক স্থানে একটি প্রাইভেট কার এসে তাদের অটোরগতি রোধ করে। গাড়িতে থাকা ব্যক্তিরা দু’জনকে চোখ বেঁধে প্রাইভেট কারে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

অজ্ঞাত ব্যক্তিরা ওই নারী ডাক্তারকে রায়হানের সঙ্গে বিয়ে করার জন্য চাপ সৃষ্টি করে। অন্যথায় তাদের ছবি ও ভিডিও ভাইরাল করে দেয়ার হুমকি দেয়। এসময় জোড়পূর্বক একাধিক ষ্ট্যাম্পে স্বাক্ষর নেয়। একই সঙ্গে অন্য আরও কাগজে স্বাক্ষর নিয়ে বিয়ের নাটক সাজানো হয়। এরপর তাদের ছেড়ে দেয়া হয়।

এ বিষয়ে শ্রীপুর থানার ওসি মুহাম্মদ শাহীনুর আলম জানান, রায়হান অপহরণের নাটক সাজিয়ে ভিকটিমকে তুলে নেয়। নির্যাতন করে ষ্ট্যাম্পে স্বাক্ষর নেন। ভিকটিমের অভিযোগের ভিত্তিতে মামলা রুজো হয়। অভিযান চালিয়ে অভিযুক্ত রায়হানকে গ্রেফতার করা হয়েছে। তার দেয়া তথ্যমতে বাসা থেকে স্বক্ষর করা ষ্ট্যাম্প উদ্ধার করা হয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়