Apan Desh | আপন দেশ

ডেঙ্গু পরীক্ষায় ৮০ শতাংশ ছাড়সহ ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:৩৮, ২ জুন ২০২৬

ডেঙ্গু পরীক্ষায় ৮০ শতাংশ ছাড়সহ ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ

সরদার মো. সাখাওয়াত হোসেন। ফাইল ছবি

ডেঙ্গু রোগীদের জন্য বেসরকারি হাসপাতালে ১০ শতাংশ শয্যা সংরক্ষণ ও পরীক্ষায় ৮০ শতাংশ ছাড়ের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (০২ জুন) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ডেঙ্গু প্রতিরোধ, চিকিৎসা ও চিকিৎসা নির্দেশিকা বিষয়ক এক সভায় তিনি এ নির্দেশনা দেন।

সভায় মেডিকেল কলেজ হাসপাতাল, রোগ নির্ণয় কেন্দ্র, বেসরকারি হাসপাতাল, সিটি করপোরেশন এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। সেখানে ডেঙ্গু মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।

 এসময় স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের সব বেসরকারি হাসপাতালে ১০ শতাংশ বেড ফাঁকা রাখতে হবে। পাশাপাশি ডেঙ্গুর টেস্টে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় দিতে হবে। শুধু ওষুধ ও খাবারের খরচ রোগী বহন করবে। ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে চিকিৎসকদের পরামর্শ ফি সম্পূর্ণ মওকুফ করতে হবে।

চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে আলোচনায় ওষুধ প্রয়োগে যথাযথ নিয়ম অনুসরণের নির্দেশনাও দেন স্বাস্থ্যমন্ত্রী।

আরও পড়ুন <<>> হাম উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু

তিনি জানান, বর্তমানে ডেঙ্গুর কোনো ভ্যাকসিন আন্তর্জাতিকভাবে সার্বজনীন স্বীকৃতি পায়নি। এ কারণে দেশে এখনই ডেঙ্গুর ভ্যাকসিন কার্যক্রম চালুর কোনো পরিকল্পনা সরকারের নেই।

ডেঙ্গু প্রতিরোধ প্রসঙ্গে তিনি আরও বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সারা দেশে কঠোরভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। কারও বাসার ছাদ বা আশপাশ অপরিচ্ছন্ন থাকলে এবং সেখানে মশার লার্ভা পাওয়া গেলে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হবে।

আপন দেশ/এসএস

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়