Apan Desh | আপন দেশ

প্রতিষ্ঠান গড়া খুব কঠিন, বন্ধ করা সহজ: আদ্-দ্বীন হাসপাতাল নিয়ে ডা. সায়ন্থ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:১৩, ১২ জুন ২০২৬

প্রতিষ্ঠান গড়া খুব কঠিন, বন্ধ করা সহজ: আদ্-দ্বীন হাসপাতাল নিয়ে ডা. সায়ন্থ

ফাইল ছবি

রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালে তিনঘণ্টার ব্যবধানে মারা গেছে ৬ নবজাতক। তদন্ত শেষে দায়ের জন্য হাসপাতালে লাইসেন্স বাতিল করেছে সরকার। দেশজুড়ে ব্যাপক আলোচিত এ সিদ্ধান্ত নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন, ক্ষমতাসীন বিএনপি সরকার মতাদর্শের চিকিৎসক সাখাওয়াত হোসেন সায়ন্থ।

শুক্রবার (১২ জুন) তার ফেসবুক পেজে একটি পোষ্টে প্রতিক্রিয়ায় তিনি হাসপাতাল বন্ধকে সরকারের চমক আখ্যা দিয়েছেন। বলেন, ‘আমরা চমক চাই না। সমাধান চাই।‘বন্ধ করা সহজ। প্রতিষ্ঠান গড়া খুব কঠিন।’

জি নাইনের সাধারণ সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন সায়ন্থ তার ফেসবুক পোষ্টে লিখেছেন, ‘বন্ধ করা সহজ। প্রতিষ্ঠান গড়া খুব কঠিন। তারচেয়েও কঠিন নিয়ম-নীতি-বিধি-বিধান মেনে প্রতিষ্ঠান চালানো। আদ্-দ্বীন হাসপাতাল একদিনে তৈরি হয়নি। বহু কাঠখড় পোড়াতে হয়েছে আদ্-দ্বীন হয়ে উঠতে। আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর শাস্তি অবশ্যই হতে হবে। কিন্তু সে শাস্তি কি প্রতিষ্ঠান বন্ধ করা?
বরং নবজাতক মৃত্যুর বিচার আইনানুগভাবে হতে পারতো। অথবা বড় অংকের আর্থিক ক্ষতিপূরণ পেতে পারতো মৃত নবজাতকের পরিবার। পাশাপাশি হাসপাতালের যা কিছু সমস্যা তা সমাধান করার শর্তসাপেক্ষে হাসপাতাল পরিচালনার সুযোগ দেওয়া যেতো। শুধু আদ্-দ্বীন নয়, বাংলাদেশের প্রায় সবগুলো হাসপাতালেই খুঁজলে কিছু না কিছু অনিয়ম পাওয়া যাবে। কিন্তু তা এক্সপোজড হয় না। যেখানে দুর্ঘটনা ঘটে, তখনই কেবল সেখানে সমস্যাটা এক্সপোজড হয়।

আরও পড়ুন<> বিচার হোক দোষীদের, বাঁচুক গরিবের ভরসাও

তিনি আরও লিখেন, ‘সব হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার নিয়মিত তদারকির আওতায় আনা উচিত। কোথাও সমস্যা পেলে অল্প সময়ের মধ্যে তা সংশোধনের নোটিশ দিতে হবে। সে সময়ের মধ্যে শর্ত মেনে আপ টু ডেট না করলে সোজা লাইসেন্স বাতিল। আমরা চমক চাই না। সমাধান চাই।’

আপন দেশ/এবি

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়