Apan Desh | আপন দেশ

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা বলা যাবে না: ডা. জাহিদ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৪১, ২৯ জুলাই ২০২৬

আপডেট: ১৫:৪৬, ২৯ জুলাই ২০২৬

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা বলা যাবে না: ডা. জাহিদ

ছবি: আপন দেশ

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বুধবার (২৯ জুলাই) দুপুরে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর মৃত্যুবার্ষিকীর উপলক্ষে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

ডা. জাহিদ হোসেন বলেন, কটু কথা বললে জনগণ বসে থাকবে না। একটি গোষ্ঠী অহেতুক উত্তেজনা সৃষ্টি করে ফ্যাসিবাদ পুনর্বাসনের পথ তৈরি করতে চায়। তাদের রাজপথেই জবাব দেবে বিএনপি।

আরও পড়ুন <<>> বাঘের অস্তিত্ব মারাত্মক হুমকির মুখে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

এসময় দলের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে তা রুখতে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি। পাশাপাশি কেউ যাতে দলকে প্রশ্নবিদ্ধ করতে না পারে সে বিষয়ে নেতাকর্মীদের সজাগ থাকার কথাও বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিএনপির উদারতার সুযোগ নিয়ে একাত্তরের পরাজিত শক্তি দলটির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়