Apan Desh | আপন দেশ

কমিশন

স্থানীয় সরকার নির্বাচনের তপশিল সেপ্টেম্বরে, নভেম্বরে ভোট: সিইসি

স্থানীয় সরকার নির্বাচনের তপশিল সেপ্টেম্বরে, নভেম্বরে ভোট: সিইসি

স্থানীয় সরকার নির্বাচনের তপশিল সেপ্টেম্বরে ঘোষণা করা হবে এবং নভেম্বরে নির্বাচন শুরু করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি জানান, বর্তমান নির্বাচন কমিশন সংসদ নির্বাচনের পর রাষ্ট্রপতি নির্বাচনও করেছে। সামনে স্থানীয় নির্বাচন করবে। সার্বিক প্রস্তুতির মধ্যে নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে সৌজন্য সাক্ষাৎ করে পুরো কমিশন। পরে বিকেলে নির্বাচন ভবনে ব্রিফিংকালে সাংবাদিকদের কাছে ইউপি ভোট নিয়ে এমন পরিকল্পনার কথা তুলে ধরেন সিইসি।

০৭:৩৮ পিএম, ২৭ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার

রাষ্ট্রপতি নির্বাচনে ২০ সহায়ক কর্মকর্তা নিয়োগ ইসির

রাষ্ট্রপতি নির্বাচনে ২০ সহায়ক কর্মকর্তা নিয়োগ ইসির

আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে ইসি সচিব আখতার আহমেদসহ ২০ কর্মকর্তাকে সহায়ক কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন হচ্ছে ‘নির্বাচনি কর্তা’, যিনি রিটার্নিং কর্মকর্তার ভূমিকা পালন করবেন। মঙ্গলবার (১৮ আগস্ট) সহায়ক কর্মকর্তা নিয়োগের বিষয়টি জানান ইসি কর্মকর্তারা। ইসি উপ-সচিব উপসচিব মোহাম্মদ মুনির হোসেনের সই করা এ সংক্রান্ত অফিস আদেশে বলা হয়েছে, আগামী ২০ আগস্ট অনুষ্ঠিতব্য রাষ্ট্রপতি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ২০ কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

০৭:৩৬ পিএম, ১৮ আগস্ট ২০২৬ মঙ্গলবার

এনআইডি সংশোধনের সহজ উপায়ের খোঁজে ইসি

এনআইডি সংশোধনের সহজ উপায়ের খোঁজে ইসি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন প্রক্রিয়া সহজ করার উপায় খুঁজছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য এনআইডি শাখাকে প্রস্তাব দিতে বলেছে সংস্থাটি। সোমবার (২২ জুন) এনআইডি শাখার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। কর্মকর্তারা জানান, এনআইডি সেবা সংক্রান্ত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) পুনরায় সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে। এক্ষেত্রে বিদ্যমান পদ্ধতিতে কোনো ত্রুটি রয়েছে কি না, থাকলে তার সমাধান কী হতে পারে—সেগুলো চিহ্নিত করে একটি প্রস্তাবনা দিতে বলা হয়েছে। এ লক্ষ্যে এনআইডি অনুবিভাগের পরিচালক (প্রশাসন ও অর্থ) এর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

০৬:৫৩ পিএম, ২২ জুন ২০২৬ সোমবার

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

স্থানীয় সরকার নির্বাচন চ্যালেঞ্জিং হবে। এ নির্বাচনে রক্তপাত বন্ধ করাই হবে আমাদের মূল লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। বৃহস্পতিবার (২১ মে) রাজধানীর একটি হোটেলে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের (আনফ্রেল) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পর্যবেক্ষণের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব এসব কথা বলেন।  সিইসি বলেন, ঐতিহাসিকভাবে স্থানীয় সরকার নির্বাচনে সংঘাতের ঘটনা বেশি ঘটেছে। অনেক জায়গায় শুধু প্রাণহানি নয়, বিপুলসংখ্যক মানুষ আহত হয়েছে। এটা থামাতে হবে। এটা থামানো আমাদের কাছে বড় চ্যালেঞ্চ।

০৩:৪৬ পিএম, ২১ মে ২০২৬ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement