Apan Desh | আপন দেশ

পাঁচ ঘণ্টায় প্রায় ৩৩ শতাংশ ভোট পড়েছে: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:১১, ১২ ফেব্রুয়ারি ২০২৬

পাঁচ ঘণ্টায় প্রায় ৩৩ শতাংশ ভোট পড়েছে: ইসি সচিব

ছবি : আপন দেশ

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এখন পর্যন্ত সাড়ে ৫ ঘণ্টায় প্রায় ৩৩ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রে গড়ে ৩২.৮৮ শতাংশ ভোট পড়েছে। নির্বাচন ভবন থেকে প্রাপ্ত প্রাথমিক তথ্যের ভিত্তিতে তিনি গণমাধ্যমকে এ পরিসংখ্যান নিশ্চিত করেন।

আরও পড়ুন<<>>আমরা নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছি: সিইসি

সকাল ৮টা থেকে সারা দেশে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। সচিবের দেয়া তথ্যমতে, প্রথম চার ঘণ্টায় ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ৩২ হাজার ৭৮৯টি ভোটকেন্দ্রের তথ্য বিশ্লেষণ করে ইসি সচিবালয় জানিয়েছে, দুপুরের মধ্যেই এক-তৃতীয়াংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

সংবাদ সম্মেলনে সচিব আখতার আহমেদ আরও জানান, এখন পর্যন্ত ভোটগ্রহণের পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে। কোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতি ছাড়াই ভোটাররা কেন্দ্রে এসে তাদের রায় দিচ্ছেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়