ছবি: আপন দেশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা ভোটগ্রহণ প্রক্রিয়ায় অনিয়ম ও এজেন্টদের হেনস্তা করার গুরুতর অভিযোগ তুলেছেন। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালে ভোট দেয়ার পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সকাল ৮টা ৪০ মিনিটে খিলগাঁওয়ের তালতলা প্রাইম স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোট দেন ডা. তাসনিম জারা। ভোটকেন্দ্র থেকে বেরিয়েই তিনি ক্ষোভ প্রকাশ করেন। তিনি জানান, তার নির্বাচনী এলাকার বিভিন্ন কেন্দ্রে পোলিং এজেন্টদের প্রবেশ করতে বাধা দেয়া হচ্ছে, অনেককে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে।
তাসনিম বলেন, পোলিং এজেন্ট যারা আছে, তাদের ঢুকতে দেয়া হচ্ছে না। বলা হচ্ছে, ওনারা এখানকার ভোটার না। কিন্তু এমন কোনো নিয়ম নেই যে পোলিং এজেন্ট হতে হলে ওই আসনের ভোটার হতে হবে।
একইভাবে তার এজেন্টদের ‘পুরুষ কেন্দ্রে নারী এজেন্টের নিয়ম দেখিয়ে’ বের করে দেয়ার অভিযোগ তুলেছেন। তাসনিম জারা বলেছেন, বিভিন্নভাবে হেনস্তা করা হচ্ছে। বলা হচ্ছে, ফোন নিয়ে ঢোকা যাবে না। অথচ ফোন নিয়ে ঢোকা যাবে ব্যবহার করতে পারবে না।
এ সময় ভোট সুষ্ঠু হওয়া নিয়েও প্রশ্ন তোলেন এ স্বতন্ত্র প্রার্থী, বিভিন্ন অজুহাতে আমাদের যারা পোলিং এজেন্ট আছে, তাদের বের করে দেয়া হয়েছে কিন্তু ভেতরে মানুষ ভোট দিচ্ছে, নির্বাচন হচ্ছে। এটা সুষ্ঠু প্রক্রিয়া কিভাবে হয়! যখন নিয়ম জানতে চাচ্ছি, তখন বলতেও পারছে না।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































