Apan Desh | আপন দেশ

এমপিদের শপথ পড়ানোর চিঠি আজই পেতে পারে ইসি : ইসি আনোয়ার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:০৬, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

এমপিদের শপথ পড়ানোর চিঠি আজই পেতে পারে ইসি : ইসি আনোয়ার

ছবি : আপন দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানোর চিঠি আজই পেতে পারেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। 

রোববার (১৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে তিনি এ তথ্য জানান। 

আনোয়ারুল ইসলাম সরকার জানান, চিঠি আজই পেতে পারে কমিশন। সংসদ সদস্যদের শপথ পড়ানোর সব প্রস্তুতি নেয়া রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্যানুযায়ী, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। শপথবাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

আরও পড়ুন : মন্ত্রিপরিষদ সচিবের নিয়োগ বাতিলের কারণ জানালেন প্রেস সচিব

একইদিন বিকেল ৪টায় মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়