Apan Desh | আপন দেশ

জয়-পরাজয় নিয়ে শান্ত থাকবেন: সিইসি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৯:৫০, ১১ ফেব্রুয়ারি ২০২৬

জয়-পরাজয় নিয়ে শান্ত থাকবেন: সিইসি

রাজনৈতিক দলগুলোকে গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক পরিণতি হিসেবে জয়-পরাজয় মেনে নেয়ার আহবান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি এ আহবান জানান।

সিইসি বলেন, ভিন্নমত গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি স্বাভাবিক বিষয়। এ বিষয়টি স্মরণে রেখে সবাইকে উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে হবে। ভোটদান শুধু নাগরিক অধিকার নয়, বরং একটি দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি। সবাইকে সচেতনভাবে এ দায়িত্ব পালনের আহবান জানান সিইসি।

ভোটকেন্দ্রে শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের দায়িত্বশীল ও সংযত থাকার আহবান জানান প্রধান নির্বাচন কমিশনার। ব্যক্তিগত কষ্ট তুচ্ছ করে জাতীয় নির্বাচনের এ ‘মহৎ ব্যবস্থাকে’ সার্থক করে তোলার বার্তাও দেন তিনি।

আরও পড়ুন <<>> যে কারণে দেরি হতে পারে নির্বাচনের ফল প্রকাশ

ভাষণে সিইসি উল্লেখ করেন, ভোটকেন্দ্রে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহবান জানান তিনি।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হবে। যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। পরদিন শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এর মধ্যেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ