Apan Desh | আপন দেশ

ভোট দিয়ে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১০:২৫, ১২ ফেব্রুয়ারি ২০২৬

ভোট দিয়ে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তারেক রহমান

ভোটা দিচ্ছেন তারেক রহমান। ছবি: আপন দেশ

ভোটাধিকার দিতে দিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেন তিনি। 

ভোটদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

তারেক রহমান বলেন, বিগত এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের মানুষ এ দিনটির জন্য অপেক্ষা করছিলেন। তিনি আশা প্রকাশ করেন, স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা হবে। গত রাতের কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোরভাবে নিয়ন্ত্রণ করায় তিনি বিষয়টিকে আশাব্যঞ্জক বলে অভিহিত করেন।

তারেক রহমান ভোটার ও নেতাকর্মীদের শেষ পর্যন্ত কেন্দ্রে অবস্থান করার আহবান জানিয়ে বলেন, মানুষ সারাদিন কেন্দ্রে থাকলে যেকোনো ষড়যন্ত্র রুখে দেয়া সম্ভব। নির্বাচনের ফলাফল নিয়ে তিনি বলেন, তিনি ও তার দল জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। সরকার গঠন করলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার কথা জানান তিনি। 

এছাড়াও নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়নের বিষয়েও গুরুত্বারোপ করেন বিএনপি চেয়ারম্যান। তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। তাদের পিছিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। নির্বাচনী ইশতেহার অনুযায়ী নারীর মূল্যায়ন ও ক্ষমতায়নের কাজ প্রথম দিন থেকেই শুরু করা হবে।

ভোটের পরিবেশ কেমন দেখছেন বা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে এখনই মন্তব্য করা সমীচীন হবে না। আরও কিছুক্ষণ পর্যবেক্ষণ করার পর হয়তো বলতে পারব।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়